নয়াদিল্লি, ১৩ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতে শুক্রবার থেকে ৬টি রাজ্যের বিধান সভার নির্বাচন শুরু হচ্ছে। মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, জম্মু ও কাশ্মীর, রাজস্থান, মিজোরাম এবং দিল্লিতে একমাস ধরে বিভিন্ন তারিখে ভোটগ্রহণ হবে।
অর্থনীতির মন্দাবস্থার প্রেক্ষাপটে ভোটের লড়াইয়ে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে কংগ্রেস নেতৃত্বাধীন সরকার ও ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন প্রধান বিরোধী জোটের মধ্যে। ২০০৯ সালে সাধারণ নির্বাচনের আগে এসব রাজ্যের নির্বাচনী ফলাফল বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
জিনিসপত্রের দাম বৃদ্ধি ও বোমা হামলা থেকে জনগণকে নিরাপত্তা দিতে ব্যর্থতার জন্য ভোটারদের সমালোচনার মুখে রয়েছে সরকার। এই দুটি বিষয়কে পুঁজি করে গত বছর কয়েকটি রাজ্যের নির্বাচনে জিতে যায় বিজেপি নেতৃত্বাধীন জোট।
বিশ্বব্যাপী ঋণপ্রবাহ সংকুচিত হওয়ার কারণে ক্ষতির আঁচড় লেগেছে ভারতের দরিদ্র কৃষক ও মধ্যবিত্তের জীবনেও। নির্বাচনে ভোটারদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এ বিষয়টিও প্রভাব ফেলতে পারে।
বিজেপির নির্বাচনী কৌশল নির্ধারক সুধীন্দ্র কুলকার্নি বলেছেন, "সন্ত্রাসবাদ ও অর্থনীতির হুমকির প্রেক্ষাপটে এবারের নির্বাচনকে দেখছি আমরা। লোকজন বহুকারণে এখন অখুশি।"
রাজনৈতিক বিশ্লেষক মহেষ রঙ্গরাজন বলেন, "নির্বাচনে দুই প্রধান দলের জনপ্রিয়তার মহড়া হবে। প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের অর্থনৈতিক নীতিমালা ও অর্থনীতির গতি মন্থর হয়ে পড়ার ঘটনায় ভোটারদের প্রতিক্রিয়া জানা যাবে ফলাফলে।"
ভোটগ্রহণের তারিখ ও প্রয়োজনীয় তথ্য-
ছত্তিশগড়:
ভোট- ১৪ নভেম্বর ও ২০ নভেম্বর। মাওবিদ্রোহীদের তৎপরতার মূল ক্ষেত্র। ২০০৪ সাল থেকে নিরাপত্তাবাহিনী ও গেরিলাদের মধ্যে সংঘর্ষে প্রায় ১১০০ লোক নিহত হয়েছে।
রাজনৈতিক লড়াই- এই রাজ্যে ক্ষমতাসীন বিজেপি ও কংগ্রেসের মধ্যে মূল লড়াই হবে। ফলাফলের ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি মূখ্য হয়ে উঠতে পারে।
মধ্যপ্রদেশ
ভোট- ২৭ নভেম্বর। আয়তনের দিক থেকে দ্বিতীয় বৃহত্তম এবং অর্থনীতির দিক থেকে বেশ পিছিয়ে- নবম বৃহত্তম রাজ্য। ভারতের ৯ ভাগেরও বেশি ভূখণ্ড নিয়ে গঠিত রাজ্যটির জনসংখ্যা ৬ কোটি।
রাজনৈতিক লড়াই- ২০০৪ সালের নির্বাচনে ব্যাপকভাবে জয়ী হয়ে ক্ষমতায় আসে বিজেপি। গত চারবছরে তার সাফল্য ব্যর্থতার ওপরই রায় দেবে ভোটাররা। প্রধান বিরোধী দল কংগ্রেস ছাড়াও লড়াইয়ে থাকবে 'অস্পৃশ্যদের দল' বলে পরিচিত বহুজন সমাজবাদী পার্টি (বিএসপি)। ২০০৩ সালের নির্বাচনে কংগ্রেসের ভোটার কেড়ে ৭ শতাংশ ভোট পেয়ে তৃতীয় হয়েছিল দলটি।
জম্মু ও কাশ্মীর:
নভেম্বরের ১৭ থেকে ডিসেম্বরের ২৪ তারিখ পর্যন্ত ৭ ধাপে ভোটগ্রহণ হবে। মুসলমান প্রধান কাশ্মীর ও হিন্দু প্রধান জম্মু এবং লাদাখ অঞ্চল নিয়ে গঠিত। পিপলস ডেমোক্রেটিক পার্টির নেতৃত্বাধীন জোট ২০০২ সালের নির্বাচনে ন্যাশনাল কনফারেন্সের দু'দশকের অবসান ঘটায়।
হিন্দু মন্দিরে জমি দানের বিতর্কিত ঘটনায় রাজ্য সরকার গত জুলাইয়ে পদত্যাগ করে।
রাজনৈতিক লড়াই- কাশ্মীরের প্রধান বিচ্ছিন্নতাবাদী জোট 'অল পার্টি হুরিয়াত কনফারেন্স' নির্বাচন পুরোপুরি বর্জনের ডাক দিয়েছে। এই ডাক কতখানি সফল হলো তার ওপরই নির্ভর করছে কে বিজয়ী হবে- হুরিয়াত না সরকার।
রাজস্থান:
ভোট- ৪ ডিসেম্বর। পাকিস্তানের সঙ্গে দীর্ঘ সীমান্তের রাজ্যটির জনসংখ্যা ৫ কোটি ৬০ লাখ।
রাজনৈতিক লড়াই: ক্ষমতাসীন বিজেপি ও কংগ্রেসের মধ্যেই মূল লড়াই হবে। রাজ্যের গুজ্জর স
bdnews24