২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণের সঙ্গে স্থল সীমান্ত বন্ধ করে দেবে উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া আগামি ১ ডিসেম্বর থেকে দক্ষিণ কোরিয়ার সঙ্গে স্থল সীমান্ত বন্ধ করে দেবে। সউল দুই প্রতিবেশী দেশের বিরোধ "বিপদসীমার ওপরে" নিয়ে যাচ্ছে অভিযোগ করে বুধবার পিয়ং ইয়ং এ ঘোষণা দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2008, 07:20 AM

Updated : 26 Aug 2022, 02:39 PM

সউল, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- উত্তর কোরিয়া আগামি ১ ডিসেম্বর থেকে দক্ষিণ কোরিয়ার সঙ্গে স্থল সীমান্ত বন্ধ করে দেবে। সউল দুই প্রতিবেশী দেশের বিরোধ "বিপদসীমার ওপরে" নিয়ে যাচ্ছে অভিযোগ করে বুধবার পিয়ং ইয়ং এ ঘোষণা দিয়েছে। উত্তর কোরিয়ার বার্তা সংস্থা কেসিএনএ বলেছে, "আমরা দক্ষিণকে জানিয়ে দিয়েছি, উত্তর কোরিয়ার সেনাবাহিনী সীমান্ত রেখা বরাবর স্থলপথে কঠোর নিয়ন্ত্রণ ও বন্ধ করে দেওয়ার যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে তা ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।" বেশ কিছুদিন ধরে দক্ষিণ কোরিয়ার রক্ষণশীল সরকারের প্রতি ক্রুদ্ধ কথাবার্তা বলার পর এই সিদ্ধান্ত নিল উত্তর কোরিয়া। পিয়ং ইয়ং পারমাণবিক কর্মসূচি না ছাড়লে কঠোর অবস্থান নেওয়ার পক্ষে দক্ষিণ কোরিয়ার বর্তমান সরকার এ বছরের গোড়ার দিকে ক্ষমতায় আসে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৩১২ ঘ.