নাইরোবি, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - কঙ্গোর বিদ্রোহী নেতা লর্যাঁ এনকুন্ডা সোমবার বলেছেন, আঞ্চলিক শান্তিরক্ষী বাহিনীর সদস্যরা কঙ্গোর পূর্বাঞ্চলে প্রবেশ করে সরকারি সেনাদের সহায়তা করলে তার যোদ্ধারা তাদের বিরুদ্ধেও লড়াই করবে।
কঙ্গোর পূর্বাঞ্চল থেকে সোমবার রয়টার্সকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি একথা বলেছেন।
কঙ্গোর বিদ্রোহী নিয়ন্ত্রিত পূর্বাঞ্চলে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে শান্তিরক্ষী সেনা পাঠানো হতে পারে বলে আফ্রিকার দক্ষিণাঞ্চলের নেতাদের ঘোষণার পরপরই এনকুন্ডা এ হুমকি দেন।
এর আগে রোববার সাউদার্ন আফ্রিকান ডেভেলপমেন্ট কমিউিনিটি'র (এসএডিসি) জোহানেসবার্গ সম্মেলনে আফ্রিকার নেতারা বলেন কঙ্গোর পূর্বাঞ্চলে শান্তিরক্ষী সেনা পাঠানোর চিন্তাভাবনা করছেন তারা।
কঙ্গোর পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে লর্যাঁ এনকুন্ডার নেতৃত্বাধীন টুটসি বিদ্রোহীরা কঙ্গোর সরকারি সেনাবহিনী (এফএআরডিসি) এবং হুটু বিদ্রোহীদের (এফডিএলআর) সঙ্গে লড়াই করছে। এ লড়াইয়ে কারণে সেখানকার হাজার হাজার বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন এবং অঞ্চলটিতে মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে।
সাক্ষাৎকারে লর্যাঁ এনকুন্ডা বলেন, "তারা যদি শান্তির জন্য এলে কোনো সমস্যা নেই। তারা হুটু বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তার জন্য এলেও কোনো সমস্যা নেই।"
তবে, এনকুন্ডা সতর্ক করে দিয়ে বলেন, "যদি তারা সরকারি সেনাবহিনী (এফএআরডিসি) এবং হুটু বিদ্রোহীদের (এফডিএলআর) সঙ্গে হাত মিলিয়ে আমাদের বিরুদ্ধে লড়াই করতে আসে তাহলে তাদেরও সরকারের মতোই একই লজ্জার মধ্যে পড়তে হবে। যদি 'এসএডিসি' এভাবে সংঘাতে জড়িয়ে পড়লে ভুল করবে।"
স
bdnews24