২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বুশের আমন্ত্রণে হোয়াইট হাউসে যাচ্ছেন ওবামা

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ইতিহাস গড়ার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে সোমবার হোয়াইট হাউসে যাচ্ছেন বারাক ওবামা। বুশের আমন্ত্রণে এ সংক্ষিপ্ত ভ্রমণে ওবামার সঙ্গী হবেন ভাবী ফার্স্টলেডি মিশেল ওবামা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2008, 08:08 AM

Updated : 26 Aug 2022, 02:39 PM

শিকাগো, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ইতিহাস গড়ার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে সোমবার হোয়াইট হাউসে যাচ্ছেন বারাক ওবামা। বুশের আমন্ত্রণে এ সংক্ষিপ্ত ভ্রমণে ওবামার সঙ্গী হবেন ভাবী ফার্স্টলেডি মিশেল ওবামা। প্রায় দু'বছরের নির্বাচনী প্রচারাভিযানে ওবামা প্রেসিডেন্ট বুশের অর্থনীতি ও সমরনীতির যেসব কট্টর সমালোচনা করে আসছিলেন সেইসব জ্বালাময়ী বক্তব্য-বিবৃতির রাজনৈতিক উত্তাপ থাকবে না ওবামার এ হোয়াইট হাউস ভ্রমণে। আগামী ২০ জানুয়ারি শপথ গ্রহণ করে ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে তাকে যেসব সত্যিকারের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে সে সম্পর্কে ৯০ মিনিটের এ ভ্রমণে বর্তমান প্রেসিডেন্ট বুশের প্রত্যক্ষ অভিজ্ঞতার কথা জানবেন ওবামা। বারাক ওবামা এবং মিশেল ওবামাকে হোয়াইট হাউসে অভ্যর্থা জানাবেন প্রেসিডেন্ট বুশ ও ফার্স্টলেডি লরা বুশ। হোয়াইট হাউসে বসবাস শুরু করতে যাওয়া প্রথম কৃষ্ণাঙ্গ পরিবারটিকে প্রথমে বাড়িটি ঘুরে দেখাবেন বুশ দম্পতি। পরে বর্তমান প্রেসিডেন্টের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠকে বসবেন ওবামা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এমএইবি/১৪০৫ ঘ.