২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে সেনা অবস্থানের মেয়াদ বাড়াবে না কানাডা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া বারাক ওবামা আফগানিস্তানে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের পদক্ষেপ বাড়ানোর গুরুত্ব দেওয়ার আহ্বান জানালেও আফগানিস্তানে সেনা অবস্থানের মেয়াদ বাড়াবে না কানাডা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2008, 06:40 AM

Updated : 26 Aug 2022, 02:39 PM

টরন্টো, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া বারাক ওবামা আফগানিস্তানে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের পদক্ষেপ বাড়ানোর গুরুত্ব দেওয়ার আহ্বান জানালেও আফগানিস্তানে সেনা অবস্থানের মেয়াদ বাড়াবে না কানাডা। কানাডার পররাষ্ট্রমন্ত্রী লরেন্স ক্যানন রোববার জানিয়েছেন, ২০১১ সালের মধ্যে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত বদলানো হবে না। সিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে কানাডীয় মন্ত্রী বলেন, "আফগানিস্তান ইস্যুতে মার্কিনদের নতুন অবস্থানের বিষয়টিকে আমরা অবশ্যই স্বাগত জানাই, বিশেষ করে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া বারাক ওবামার প্রচারাভিযানের সময় দেওয়া বক্তব্যকে, তবে মার্কিন অবস্থানের কারণে কানাডীয় পার্লামেন্টে গৃহীত সিদ্ধান্তের কোনো নড়চড় হবে না।" তিনি আরও বলেন, "২০১১ সালের মধ্যে আফগানিস্তান থেকে আমাদের সেনা প্রত্যাহার করে আনা হবে এবং এটাই শেষ কথা।" আফগানিস্তানে প্রায় ২,৫০০ সেনা মোতায়ন রয়েছে কানাডার। এর বেশির ভাগই দক্ষিণাঞ্চলের কান্দাহার প্রদেশে। ২০১১ সাল পর্যন্ত আফগানিস্তানে সেনা অবস্থান বজায় রাখার বিষয়ে প্রতিশ্র"তিবদ্ধ কানাডা। ২০০২ সালে সেনা মোতায়েনের পর থেকে এ পর্যন্ত আফগানিস্তানে ৯৭ জন কানাডীয় সেনা নিহত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১২৩১ ঘ.