২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফায়ারিং স্কোয়াডে ৩ বালি বোমারুর মৃত্যুদণ্ড কার্যকর

ইন্দোনেশিয়ার বালি দ্বীপের বোমা হামলায় জড়িত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন জঙ্গির দণ্ডাদেশ রোববার ফায়ারিং স্কোয়াডে কার্যকর করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2008, 05:52 AM

Updated : 26 Aug 2022, 02:38 PM

তেঙ্গুলুন, ইন্দোনেশিয়া, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইন্দোনেশিয়ার বালি দ্বীপের বোমা হামলায় জড়িত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন জঙ্গির দণ্ডাদেশ রোববার ফায়ারিং স্কোয়াডে কার্যকর করা হয়েছে। এ বিষয়ে এটর্নি-জেনারেলের কার্যালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, জঙ্গি সংগঠন জেমাহ ইসলামিয়ার ইমাম সামুদ্রা (৩৮), মুখলেস (৪৮) ও আমরোজির (৪৬) দণ্ডাদেশ স্থানীয় সময় রোববার মধ্যরাতের পরপরই জাভার নুসাকামবানগান দ্বীপের ফায়ারিং স্কোয়াডে কার্যকর করা হয়। ওদিকে, ইন্দোনেশিয়ার ওই তিন জঙ্গির শেষকৃত্যানুষ্ঠানে অংশ নেওয়ার জন্য তাদের গ্রামগুলোয় সমাবেত হচ্ছেন শত শত কট্টোরপন্থি মুসলিম। সেখানে তাদের কেউ কেউ "আল্লাহু আকবর" (আল্লাহ-ই সর্বশ্রেষ্ঠ) বলে স্লোগান দিচ্ছেন। প্রসঙ্গত, ২০০২ সালের ১২ অক্টোবর বালি দ্বীপের প্যাডি'স বার ও সারি ক্লাবের ওই বোমা হামলায় ৮৮ জন অস্ট্রেলীয় এবং ৩৮ জন ইন্দোনেশীয়সহ ২০২ জনের প্রাণহানি হয়। (বিস্তারিত আসছে) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এমডি/১১৪৪ ঘ.