২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভয়ঙ্কর রূপ নিয়েছে হারিকেন পালোমা

ক্যারাবিয়ান অঞ্চলে হারিকেন পালোমা আরো শক্তিশালী হয়ে চারমাত্রায় পৌঁছেছে। এটি শনিবার ব্রিটিশ দ্বীপ কেইম্যান অতিক্রম করে পরদিন কিউবা উপকূলে আঘাত হানতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2008, 04:40 PM

Updated : 26 Aug 2022, 02:38 PM

জর্জ টাউন, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ক্যারাবিয়ান অঞ্চলে হারিকেন পালোমা আরো শক্তিশালী হয়ে চারমাত্রায় পৌঁছেছে। এটি শনিবার ব্রিটিশ দ্বীপ কেইম্যান অতিক্রম করে পরদিন কিউবা উপকূলে আঘাত হানতে পারে। পালোমার আঘাত হানার আশঙ্কায় শুক্রবার থেকেই কেইম্যান দ্বীপে সব স্কুল-কলেজ, ব্যবসা প্রতিষ্ঠান ও সরকারি অফিস-আদালত বন্ধ রয়েছে। জনসাধারণ ও পর্যটকরা এলাকা ছেড়ে চলে যেতে শুরু করেছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, শনিবার দিনের শুরুতে পালোমা সর্বোচ্চ ১৩৫ মাইল (২১৫ কিলোমিটার) বেগে বইছিল। এটি এখন চার মাত্রার ভয়াবহ হারিকেনে রূপান্তরিত হয়েছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যে হারিকেনটি কেইনম্যান দ্বীপ অতিক্রম করতে পারে বলে জানিয়েছে এনএইচসি। এরপর শনিবার শেষের দিকে বা রোববারের শুরুতে এটি কিউবা উপকূলে আঘাত করতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২১০০ ঘ.