২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউজিল্যান্ডে নির্বাচনে হেরে দলীয় প্রধানের পদ ছাড়লেন ক্লার্ক

নিউজিল্যান্ডের শনিবারের সাধারণ নির্বাচনে জন কি'র নেতৃত্বাধীন বিরোধী ন্যাশনাল পার্টি বিজয়ী হয়েছে। পরাজয় মেনে নিয়ে লেবার পার্টির নেতা প্রধানমন্ত্রী হেলেন ক্লার্ক দলীয় প্রধানের পদ থেকে পদত্যাগ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2008, 01:23 PM

Updated : 26 Aug 2022, 02:38 PM

ওয়েলিংটন, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নিউজিল্যান্ডের শনিবারের সাধারণ নির্বাচনে জন কি'র নেতৃত্বাধীন বিরোধী ন্যাশনাল পার্টি বিজয়ী হয়েছে। পরাজয় মেনে নিয়ে লেবার পার্টির নেতা প্রধানমন্ত্রী হেলেন ক্লার্ক দলীয় প্রধানের পদ থেকে পদত্যাগ করেছেন। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ক্ষমতাসীন লেবার পার্টির নেতা প্রধানমন্ত্রী ক্লার্ক তার দলের পরাজয় স্বীকার করে নিয়ে বিরোধী নেতা জন কিকে অভিনন্দন জানিয়েছেন। প্রায় ৯৯ ভাগ ভোট গণনা শেষে দেখা যায়, কি'র মধ্য-ডানপন্থি ন্যাশনাল পার্টি শতকরা ৪৫ ভাগ ভোট পেয়েছে। ১২২ আসনের পার্লামেন্টে তারা দখল করেছে ৫৯টি আসন। অন্যাদিকে ক্লার্কের মধ্য-বামপন্থি লেবার পার্টি পেয়েছে, শতকরা ৩৪ ভাগ ভোট। তারা পেয়েছে ৪৫টি আসন। পার্লামেন্টে ৬২ আসনের সংখ্যাগরিষ্ঠতা থেকে ন্যাশনাল পার্টি পিছিয়ে আছে মাত্র তিনটি আসনে। তবে মিত্রদের সমর্থন নিয়ে তারা খুব সহজেই সেই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারবে। নির্বাচনে বিরোধীদের বিজয়ের ফলে ক্লার্কের তিন দফায় ৯ বছরের ক্ষমতার অবসান হল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/জিএনএ/১৯২০ ঘ.