২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাইতিতে স্কুল ভবন ধসে ৭৫ জন নিহত

হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সের অদূরে শুক্রবার ক্লাস চলার সময় একটি মিশনারী স্কুল ভবন ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭৫ জনে দাড়িয়েছে। নিহতদের অধিকাংশই স্কুলের শিক্ষার্থী। আহতদের অনেকের জখম গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার কর্মীরা একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2008, 06:29 AM

Updated : 26 Aug 2022, 02:38 PM

পোর্ট-অ-প্রিন্স, নভেম্বর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সের অদূরে শুক্রবার ক্লাস চলার সময় একটি মিশনারী স্কুল ভবন ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭৫ জনে দাড়িয়েছে। নিহতদের অধিকাংশই স্কুলের শিক্ষার্থী। আহতদের অনেকের জখম গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার কর্মীরা একথা জানিয়েছে। হাইতির বেসামরিক প্রতিরক্ষা সেবা বিষয়ক কর্মকর্তা নাদিয়া ব্লাচার্ড হাইতি রেডিওকে জানান, ক্লাস চলাকালীন 'লা প্রোমেসো স্কুলে'র তিনতলা ভবনটি ধসে পড়ে। স্কুলের ধসে পড়া ভবনের দেয়ালের ধ্বংসস্তুপ পাশ্ববর্তী 'নেরেটিস' স