২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কঙ্গো সংকট নিয়ে বৈঠকে জাতিসংঘ ও আফ্রিকার নেতারা

কঙ্গো সংঘর্ষ সমাধানে কেনিয়ায় আফ্রিকার নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। কঙ্গোর সংঘর্ষ পরিস্থিতি গোটা অঞ্চলকে গ্রাস করার আগেই তা রোধে এ সম্মেলনের উদ্যোগ নিয়েছেন নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2008, 12:57 PM

Updated : 26 Aug 2022, 02:38 PM

নাইরোবি, নভেম্বর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- কঙ্গো সংঘর্ষ সমাধানে কেনিয়ায় আফ্রিকার নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। কঙ্গোর সংঘর্ষ পরিস্থিতি গোটা অঞ্চলকে গ্রাস করার আগেই তা রোধে এ সম্মেলনের উদ্যোগ নিয়েছেন নেতারা। বিদ্রোহী নেতা ল্যরা নকুদার সঙ্গে কঙ্গো বাহিনীর লড়াই রুয়ান্ডা সীমান্ত পর্যন্ত ছড়িয়ে পড়েছে। বাস্তুচ্যূত হয়েছে হাজার হাজার মানুষ। এ সংকটের স্থায়ী সমাধানের জন্য কেনিয়া সম্মেলনে নেতাদের করণীয় অনেক পদক্ষেপের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে, কঙ্গোর পূর্ব সীমান্তে রুয়ান্ডার হুতু বিদ্রোহিদের উপস্থিতির বিষয়টি সুরাহা করা। যারা ১৯৯৪ সালের গণহত্যায় জড়িত ছিল। গত ৪ বছরে ওই অঞ্চলের বিদ্রোহিদের নিরস্ত্র করা নিয়ে একধিক চুক্তি এবং যুদ্ধবিরতি হলেও মাঠ পর্যায়ে তেমন কোনও অগ্রগতি হয়নি। নকুদা বারবারই বিদ্রোহী তৎপরতা চালিয়েছেন। নকুদার যুক্তি, কঙ্গোয় জাতিগত তুতসিদের হুতু বিদ্রোহিদের হাত থেকে রক্ষা করার জন্যই তার এ বিপ্লব। তিনি কঙ্গোর প্রেসিডেন্ট জোসেফ কাবিলার সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছেন। বান কি মুন শুক্রবার আফ্রিকার নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। কঙ্গো সমস্যার শান্তিপূর্ন সমাধানের পথ খুঁজে বের করতে তিনি কঙ্গোর প্রেসিডেন্ট কাবিলা এবং রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামেকে উৎসাহ যোগাবেন বলে জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৪৯ ঘ.