বাগদাদ, নভেম্বর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট বারাক ওবামার ২০১০ সালের মাঝামাঝি সময়ে ইরাক থেকে সেনা প্রত্যাহারের পরিকল্পনা প্রকাশ্যে সমর্থন করেছে ইরাক। ১৬ মাসের মধ্যে ইরাক থেকে ওবামার সেনা সরানোর প্রতিশ্র"তি সম্পর্কে ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মুয়াফফাক আল রুবাই বৃহস্পতিবার বলেন, "আমরা এ সময়সীমাই ভালো বলে মনে করছি।"
বিদায়ী বুশ প্রশাসন তিন বছরের মধ্যে সেনা সরানোর ইরাকি দাবি মেনে নিয়ে একটি খসড়া নিরাপত্তা চুক্তি করেছে। কিন্তু ইরাক এখনও অমীমাংসিত প্রশ্নগুলো নিয়ে আরও আলোচনা চায়।
ওবামা প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেওয়ার পর ১৬ মাসের মধ্যে ইরাক থেকে সেনা ফেরানোর প্রতিশ্র"তি দিয়েছেন। এ সম্পর্কে মন্তব্য জানতে চাওয়া হলে মুয়াফফাক আল রুবাই এই সময়সীমাই ভালো উল্লেখ করে বলেন, "মার্কিন প্রশাসনের প্রধান হিসাবে ওবামার উপস্থিতিতে ঘটনাপ্রবাহ নতুন মোড় নেবে, নতুন চিন্তা-ভাবনা, নতুন পরিকল্পনার উদয় ঘটবে। আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রকৃত মিত্রতার বন্ধনে আবদ্ধ থাকতে চাই।"
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে নির্বাচনী প্রচার চলাকালে ইরাক কখনই ওবামার সেনা প্রত্যাহার পরিকল্পনাকে প্রকাশ্যে সমর্থন করেনি। তাছাড়া, বুশ প্রশাসন এবং ওবামার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জন ম্যাককেইনও ইরাক থেকে সেনা প্রত্যাহারের সময়সীমা স্থির করার বিরোধিতা করে আসছিল। যদিও সা
bdnews24