জেরুজালেম, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র আলোচনা করতে প্রস্তুত- নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার এ কথায় তেহরানকে পারমাণবিক কর্মসূচি ত্যাগ করতে বাধ্য করার ক্ষেত্রে দুর্বলতা সৃষ্টি হয়েছে বলে মধ্যপ্রাচ্যে ধারণা হতে পারে-- বৃহস্পতিবার ইসরায়েল এই সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছে।
ইসারয়েলের পররাষ্ট্রমন্ত্রী জিপি লিভনি বলেন, "আমরা এমন এক এলাকায় বাস করি যেখানে কখনো কখনো আলোচনা করার উদ্যোগের অর্থ দাঁড়ায় দুর্বলতা প্রদর্শন; পরিস্থিতির কারণে এখানে আপনারা (যুক্তরাষ্ট্র) নিষেধাজ্ঞা জারি করেছেন, এখন আবার আলোচনার পথে যেতে চাচ্ছেন।"
লিভনি ইসরায়েল রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে ওবামা প্রশাসনের মধ্যপ্রাচ্যে মার্কিননীতি বদলানোর বিষয়ে কথা বলছিলেন।
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনধরনের আলোচনাকে সমর্থক করেন কীনা- সরাসরি এ প্রশ্নের জবাবে তিনি সরাসরি উত্তর দেন "না"।
লিভনি বলেন, "মূল কথা হলো, ইরান পারমাণবিক অস্ত্রের মালিক হোক তা ওবামার নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রও কখনো চাইবে না।"
ওবামা বলেছেন, তিনি ইরানসহ যুক্তরাষ্ট্রের বিরোধীদের সঙ্গে সরাসরি আলোচনা চালানোর পথ খোলা রাখবেন। তবে প্রয়োজনে তেহরানের ওপর নিষেধাজ্ঞা আরো কঠোর করবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৭২৫ ঘ.
bdnews24