ইসলামাবাদ, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বারাক ওবামা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় পাকিস্তানিরা আশা করছে, এবার তাদের দেশের ওপর যুক্তরাষ্ট্রের খবরদারি কমবে। সেইসঙ্গে সদ্য গণতান্ত্রিক ধারায় ফেরা পাকিস্তানের অগ্রযাত্রায়ও সহায়ক হবে এই জয়।
পাকিস্তানের অবসরপ্রাপ্ত জেনারেল ও রাজনৈতিক বিশ্লেষক তালাত মাসুদ বলেন, "আমার মনে হয় তিনি বুঝতে পারবেন, শক্তি প্রয়োগ করে শুধু শত্র"ই তৈরি হয় এবং বিশ্বজুড়ে আরও সংঘর্ষের ক্ষেত্র তৈরি হয়।"
ওবামার ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন পাকিস্তানকে কয়েক বিলিয়ন ডলার সহায়তা দেওয়ার বিল প্রস্তাব করেছেন তার কথা উল্লেখ করে মাসুদ বলেন, "আমার ধারণা তিনি বেসামরিক শক্তি-সামর্থ বাড়ানোকেই বেশি গুরুত্ব দেবেন।"
এর আগে পাকিস্তানের সাবেক শাসক পারভেজ মুশাররফের সময় বেশির ভাগ মার্কিন সাহায্যই দেওয়া হয়েছিল সেনাখাতে। মুশাররফ আগস্টে পদত্যাগ করেন। এরপর ধসে পড়ার মুখে থাকা অর্থনৈতিক অবস্থার মধ্যে মুশাররফের স্থলাভিষিক্ত হন প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি।
স
bdnews24