২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওবামা না ম্যাককেইন: ইন্ডিয়ানা থেকে আগেই মিলবে ইঙ্গিত

যুক্তরাষ্ট্রে মঙ্গলবারের প্রেসিডেন্ট নির্বাচনে সবার আগে ভোটগ্রহণ শেষ হবে ইন্ডিয়ানা রাজ্যে। আর এ রাজ্যে বুথ ফেরত ভোটারদের কাছ থেকে ফলাফলের যে ইঙ্গিত পাওয়া যাবে তাতেই মিলবে সারাদেশের ফলাফলের চিত্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2008, 12:43 PM

Updated : 26 Aug 2022, 02:36 PM

ওয়াশিংটন, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রে মঙ্গলবারের প্রেসিডেন্ট নির্বাচনে সবার আগে ভোটগ্রহণ শেষ হবে ইন্ডিয়ানা রাজ্যে। আর এ রাজ্যে বুথ ফেরত ভোটারদের কাছ থেকে ফলাফলের যে ইঙ্গিত পাওয়া যাবে তাতেই মিলবে সারাদেশের ফলাফলের চিত্র। ইন্ডিয়ানায় সন্ধ্যা ৬টায় (গ্রিনিচ মান সময় ২৩টা, বাংলাদেশ সময় বুধবার ভোর পাঁচটা) ভোটগ্রহণ শেষ হবে। মধ্য-পশ্চিমাঞ্চলীয় এ রাজ্যটিতে ১৯৬৪ সাল থেকে জিতে এসেছে রিপাবলিকানরা। কিন্তু জনমত জরিপের হিসাবে এবারের নির্বাচনে এ রাজ্যে বিস্ময়করভাবে ডেমোক্র্যাট প্রার্থী বারাক ওবামা এবং রিপাবলিকান প্রার্থী জন ম্যাককেইনের অবস্থান সমান-সমান। ওবামা যদি এখানে জেতার পথে থাকেন কিংবা তুমুল প্রতিদ্বন্দ্বিতাও গড়ে তোলেন তবে তা হবে পার্শ্ববর্তী ইলিনয় রাজ্যের সিনেটর ওবামার সারা দেশে জয়ের পূর্বাভাস। আর ম্যাককেইন সহজে জয়ের দিকে এগিয়ে গেলে তা ওবামার জন্য অশনি সংকেত হবে। ২০০৪ সালের নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী জন ক্যারির পরাজয় স্পষ্ট হয়ে ওঠে ইন্ডিয়ানায় ধারণার চেয়েও তার খারাপ অবস্থান- ২০ পয়েন্ট পিছিয়ে থাকার খবরে। এসব চিত্র মাথায় রেখে ডেমোক্র্যাট দলের পরামর্শক ডগ শোয়েন বলেছেন, "ইন্ডিয়ানায় আমরা দ্ইু/তিন পয়েন্ট পিছিয়ে থাকলেও ধরে নিতে হবে সারা দেশে ওবামা বিশাল জয় পেতে যাচ্ছেন। অন্যদিকে, এই পার্থক্য চার পয়েন্টের বেশি হলে সন্দেহ নিয়ে আমাদের প্রহর গুণতে হবে।" দুই প্রার্থীর ভাগ্যের ইঙ্গিতটি এরপর পাওয়া যাবে জর্জিয়া, ফ্লোরিডার কিছু অংশ ও গুরুত্বপূর্ণ ভার্জিনিয়া থেকে। এসব এলাকায় ভোট শেষ হবে সন্ধ্যা সাতটায় (গ্রিনিচ মানসময় মধ্যরাত)। ভার্জিনিয়াতেও '৬৪ সাল থেকে একবারও জেতেনি ডেমোক্র্যাটরা। তবে প্রচারণাযুদ্ধে সা