২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভোট পুনর্গণনার দাবিতে আদালতে যাচ্ছে জাম্বিয়ার বিরোধী দল

প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপি হয়েছে এ অভিযোগ করে ভোট পুনর্গণনার দাবিতে আদালতে যাবে জাম্বিয়ার বিরোধী দল 'প্যাট্রিওটিক ফ্রন্ট'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2008, 08:52 AM

Updated : 26 Aug 2022, 02:37 PM

লুসাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপি হয়েছে এ অভিযোগ করে ভোট পুনর্গণনার দাবিতে আদালতে যাবে জাম্বিয়ার বিরোধী দল 'প্যাট্রিওটিক ফ্রন্ট'। বৃহস্পতিবার জাম্বিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে খুব সামান্য ব্যবধানে জয়ী হয়ে রোববার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রুপিয়াহ বান্দা। গত আগস্টে প্রেসিডেন্ট লেভি মাওয়ানাসার মৃত্যুর পর বান্দা ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছিলেন। বিরোধী দলের নেতা মাইকেল সাতা নির্বাচনে কারচুপির হয়েছে বলে অভিযোগ করেছেন। প্যাট্রিওটিক ফ্রন্টের মুখপাত্র গিভেন লুবিন্দা সোমবার বলেন, "তারা অভিযোগের নথিপত্র প্রস্তুত করছে এবং আগামীকালই তা আদালতে দাখিল করা হবে।" তিনি জানান, আদালতে তারা ভোট পুনর্গণনার এবং প্রদত্ত ভোট যাচাইয়ের আবেদন জানাবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১৩৪৭ ঘ.