২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান সফরে মার্কিন সেনা কমান্ডার পেত্রাউস

সরকারি ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য রোববার পাকিস্তানে পৌঁছেছেন ইরাক ও আফগানিস্তানে মার্কিন বাহিনীর কমান্ডার জেনারেল ডেভিড পেত্রাউস। মার্কিন দূতাবাসের এক মুখপাত্র একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2008, 03:52 PM

Updated : 26 Aug 2022, 02:36 PM

ইসলামাবাদ, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সরকারি ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য রোববার পাকিস্তানে পৌঁছেছেন ইরাক ও আফগানিস্তানে মার্কিন বাহিনীর কমান্ডার জেনারেল ডেভিড পেত্রাউস। মার্কিন দূতাবাসের এক মুখপাত্র একথা জানিয়েছেন। আফগানিস্তানে স্থিতিশীলতা ফেরাতে এবং আল-কায়েদা যোদ্ধাদের পরাজিত করতে পাকিস্তানের সন্ত্রাসবাদ দমনকে গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। পাকিস্তানে ক্রমবর্ধমান জঙ্গি তৎপরতা নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। এ পরিপ্রেক্ষিতেই পেত্রাউসের পাকিস্তান সফর। মার্কিন বাহিনীর সেন্ট্রাল কমান্ডের দায়িত্ব নেওয়ার পর এটাই পেত্রাউসের প্রথম বিদেশ সফর। আফগানিস্তান ও ইরাকে চলমান যুদ্ধসহ দেশের বাইরে যুদ্ধ পরিচালনার দায়িত্ব এই সেন্ট্রাল কমান্ডের। পাকিস্তান সফরে পেত্রাউসের সঙ্গে আছেন, যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী রিচার্ড বাউচার। ইসলামাবাদে যুক্তরাষ্ট্র দূতাবাদের মুখপাত্র লিউ ফিন্টর বলেন, "পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী সরকারি ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে আলোচনার উদ্দেশ্যে পেত্রাউস ও বাউচার পাকিস্তান সফরে এসেছেন। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, প্রতিরক্ষামন্ত্রী চৌধুরী আহমেদ মুকতারের সঙ্গে সোমবার তাদের বৈঠক হবে। এছাড়া, সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, পেত্রাউসের সঙ্গে সেনাপ্রধান জেনারেল আশফাক পারভেজ কায়ানিরও বৈঠক হবে। তবে প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা বৈঠক করবেন কি-না সে বিষয়টি কর্মকর্তারা জানাতে পারেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২১৩৫ ঘ.