২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাম্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে রুপিয়াহ বান্দা বিজয়ী

জিম্বাবুয়ের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বী মিখায়েল সোটাকে অল্প ব্যবধানে হারিয়ে বিজয়ী হয়েছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রুপিয়াহ বান্দা। নির্বাচন কমিশন রোববার এ ঘোষণা দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2008, 11:35 AM

Updated : 26 Aug 2022, 02:36 PM

লুসাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জিম্বাবুয়ের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বী মিখায়েল সোটাকে অল্প ব্যবধানে হারিয়ে বিজয়ী হয়েছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রুপিয়াহ বান্দা। নির্বাচন কমিশন রোববার এ ঘোষণা দিয়েছে। কমিশন জানিয়েছে, ১৫০ আসনের চূড়ান্ত ফলাফলে বান্দা পেয়েছেন ৭ লাখ ১৮ হাজার ৩৫৯ ভোট, আর তার প্রতিদ্বন্দ্বী সোটা পেয়েছেন ৬ লাখ ৮৩ হাজার ১৫০ ভোট। তবে বিরোধী নেতা সোটা নির্বাচনে কারচুপির অভিযোগ করে ফলাফল চ্যালেঞ্জ করবেন বলে জানিয়েছেন। গত আগস্টে প্রেসিডেন্ট লেভি ওয়ানাওয়াসার মৃত্যুর পর বান্দা ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৭১৫ ঘ.