২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মঙ্গলবার নির্বাচন, ৮ পয়েন্টে এগিয়ে ওবামা

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। নির্বাচনের একদিন বাকী থাকতে রোববার রাতে প্রকাশিত জনমত জরিপেও রিপাবলিকান প্রার্থী জন ম্যাককেইন (৭২) এর চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাটিক দলীয় প্রার্থী বারাক ওবামা (৪৭)। নির্বাচনকে সামনে রেখে ওয়াল স্ট্রিট জার্নাল ও টেলিভিশন চ্যানেল এনবিসি নিউজ এ জরিপ চালায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2008, 07:40 AM

Updated : 26 Aug 2022, 02:36 PM

ওয়াশিংটন, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। নির্বাচনের একদিন বাকী থাকতে রোববার রাতে প্রকাশিত জনমত জরিপেও রিপাবলিকান প্রার্থী জন ম্যাককেইন (৭২) এর চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাটিক দলীয় প্রার্থী বারাক ওবামা (৪৭)। নির্বাচনকে সামনে রেখে ওয়াল স্ট্রিট জার্নাল ও টেলিভিশন চ্যানেল এনবিসি নিউজ এ জরিপ চালায়। জরিপের ফলাফলে দেখা গেছে, জরিপে অংশগ্রহণকারী ভোটারদের শতকরা ৫১জন ডেমোক্র্যাট প্রার্থী ওবামাকে সমর্থন জানাচ্ছেন। অন্যদিকে, রিপাবলিকান ম্যাককেইনকে সমর্থন করছেন শতকরা ৪৩ জন ভোটার। অবশ্য, ওয়াল স্ট্রিট জার্নাল ও এনবিসি নিউজ পরিচালিত এ জরিপের গত সপ্তাহের ফলাফলে ১২ পয়েন্টে এগিয়ে ছিলেন ওবামা। এ সপ্তাহের ফলাফলে দুজনের মধ্যে ব্যবধান ৪ পয়েন্ট কমে গেছে। শনিবার ও রোববার এ জরিপের মতামত নেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১১৩৩ ঘ.