ওয়াশিংটন, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র তিন দিন বাকি। শেষ মুহূর্তের প্রাচরণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন দুই প্রার্থী ডেমোক্র্যাট বারাক ওবামা এবং রিপাবলিকান জন ম্যাককেইন। দুজনই চষে বেড়াচ্ছেন একটির পর একটি অঙ্গরাজ্য।
সর্বশেষ জনমত জরিপেও দেখা যাচ্ছে প্রতিদ্বন্দ্বী ম্যাককেইনের তুলনায় এগিয়ে আছেন ওবামা। তবে দুজনের মধ্যে ব্যবধান সামান্য কিছুটা কমেছে।
শনিবার রয়টার্স/সি-স্প্যান/জগবি প্রকাশিত জনমত জরিপে ওবামা ম্যাককেইনের চেয়ে ৫ পয়েন্ট এগিয়ে আছেন। আগের দিন শুক্রবার প্রকাশিত ফলাফলে ওবামা ৭ পয়েন্টে এগিয়ে ছিলেন।
শনিবার রাতে সরাসরি স
bdnews24