২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাক থেকে এ বছরেই সেনা প্রত্যাহার শেষ করবে দ কোরিয়া

আগামী ২০ ডিসেম্বরের মধ্যে ইরাক থেকে সেনা প্রত্যাহার সম্পন্ন করবে উত্তর কোরিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2008, 04:34 PM

Updated : 26 Aug 2022, 02:34 PM

সিউল, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আগামী ২০ ডিসেম্বরের মধ্যে ইরাক থেকে সেনা প্রত্যাহার সম্পন্ন করবে উত্তর কোরিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার একথা জানিয়েছে। কিছু গণমাধ্যম জানিয়েছিল, দক্ষিণ কোরিয়া তাদের গুরুত্বপূর্ণ মিত্র যুক্তরাষ্ট্রের সমর্থনে ইরাকে সেনা মোতায়েনের চার বছরের মেয়াদ আরও বাড়াতে পারে। সেই প্রেক্ষিতে দেশটি এ ঘোষণা দিল। ইরাকে তৃতীয় বৃহত্তম সেনা মোতায়েন ছিল দক্ষিণ কোরিয়ার। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ওন তায়ে-জে বলেন, "পরিকল্পনা অনুযায়ী ডিসেম্বর মাসের প্রথম দিকে দক্ষিণ কোরিয়ার সেনারা তাদের দায়িত্ব মার্কিন সেনাদের হাতে হস্তান্তর করবে। এরপরই সেখান থেকে সেনা প্রত্যাহার শুরু হবে। ডিসেম্বরের ২০ তারিখের মধ্যে আমাদের সব সেনা দেশে ফিরে আসবে।" তিনি জানান, সকল সেনাই প্রত্যাহার করা হবে এবং কয়েকজন সমন্বয়কারী কর্মকর্তা ছাড়া আমাদের কোনো সামরিক লোকই আর এরপর ইরাকে থাকবে না। ২০০৪ সালে ইরাকে তিন হাজার ছয়শ' সেনা পাঠিয়েছিল দক্ষিণ কোরিয়া। যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের পর দক্ষিণ কোরিয়াই ছিল ইরাকে সেনা মোতায়েনকারী বৃহত্তম দেশ। তবে দেশের মধ্যে জনগণের বিরোধিতার মুখে ইরাক থেকে সেনা প্রত্যাহার করে নিতে শুরু করে তারা। বর্তমানে দক্ষিণ কোরিয়ার ছয়শ'রও কম সেনা মোতায়েন আছে ইরাকে। তাদের রাখা হয়েছে তুলনামূলকভাবে কম সংঘাতময় উত্তরাঞ্চলের কুর্দি এলাকা আরবিলে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২২২০ ঘ.