২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেলুচিস্তানে ভূমিকম্পের শক্তিশালী পরাঘাত

পাকিস্তানে বুধবার ভূমিকম্পের ১২ ঘন্টা পর বেলুচিস্তানে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী পরাঘাত অনুভূত হয়েছে। তবে এতে আরও কোনও প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2008, 02:12 PM

Updated : 26 Aug 2022, 02:35 PM

পাকিস্তান, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানে বুধবার ভূমিকম্পের ১২ ঘন্টা পর বেলুচিস্তানে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী পরাঘাত অনুভূত হয়েছে। তবে এতে আরও কোনও প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের ভূতাত্বিক জরিপ বিভাগ তাদের (ডব্লিউ ডব্লিউ ডব্লিউ ডট ইউএসজিএস ডট গভ) ওয়েবসাইটে জানিয়েছে, বেলুচিস্তানের রাজধানী কোয়েটার ৫৮ কিলোমিটার উত্তর-পূর্বে স্থানীয় সময় বিকাল ৫ টা ৩২ মিনিটে এই পরাঘাত অনুভূত হয়। বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯৫৭ ঘ.