সিঙ্গাপুর, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ২০০৯ সালে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর মধ্যে সর্বোচ্চ রাজনৈতিক ও সামাজিক ঝুঁকির মুখে রয়েছে ভারত। এরপরই আছে থাইল্যান্ড ও মালয়েশিয়া। অভ্যন্তরীণ অস্থিতিশীলতার কারণেই মূলত এই ঝুঁকি বিরাজ করছে। হংকং-ভিত্তিক রাজনৈতিক ও অর্থনৈতিক ঝুঁকি বিষয়ক উপদেষ্টা প্রতিষ্ঠান 'পিইআরসি' এক প্রতিবেদনে একথা জানিয়েছে।
পিইআরসি জানায়, ১০ মাত্রার স্কেলে ভারতের ঝুঁকির মাত্রা ৬ দশমিক ৮৭। ভারতের এই ঝুঁকির প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে প্রতিবেশী দেশ পাকিস্তানেও। প্রতিবেশী দেশগুলোতে পরিস্থিতি খারাপের দিকে গেলে সামাজিক অস্থিরতা এবং অনিরাপত্তা দেখা দেওয়ার ব্যাপারে পিইআরসি সতর্ক করে দিয়েছে।
পিইআরসি কয়েকটি বিষয়য়ের ভিত্তিতে ১৬ টি দেশের রাজনৈতিক ও সামাজিক ঝুঁকি চিহ্নিত করেছে। যেমন: বিশৃঙ্খল রাজনৈতিক পরিবর্তন, সামাজিক ক্রিয়াকর্ম থেকে বিশৃঙ্খলার হুমকি এবং অন্যান্য দেশের সরকারের নীতি পরিবর্তনের ফলে অনিরাপত্তার ঝুঁকি।
ঝুঁকি পরিমাপ স্কেলের শূন্যতে অবস্থানকারী দেশগুলোর আর্থ-সামাজিক পরিস্থিতি সবচে ভাল ধরা হয়েছে। আর ১০ এ অবস্থানকারী দেশগুলো হচ্ছে, সর্বোচ্চ ঝুঁকির মুখে থাকা দেশ।
সোমবার প্রকাশিত প্রতিবেদনে পিইআরসি জানায়, ভারতে আগামী বছর সাধারন নির্বাচনের ফল নিয়ে অনিশ্চয়তা, সা
bdnews24