সিউল, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - উত্তর কোরিয়ার কমিউনিস্ট শাসনবিরোধী লিফলেট প্রচার বন্ধ না করলে দক্ষিণ কোরিয়াকে ধ্বংসস্তুপে পরিণত করার হুমকি দিয়েছে কমিউনিস্ট দেশটির সেনাবাহিনী। মঙ্গলবার এক বিবৃতিতে তারা জানিয়েছে প্রয়োজনে অস্ত্রভাণ্ডারের সবকিছু নিয়ে প্রতিবেশী দক্ষিণ কোরিয়াকে শিক্ষা দেওয়া হবে।
দক্ষিণ কোরিয়ার বেসামরিক কিছু গ্র"প বেলুনে করে লাখ লাখ লিফলেট উত্তর কোরিয়ার ভেতের পাঠাচ্ছে। এসব প্রপাগান্ডা বন্ধের আহ্বান জানিয়ে শুরু থেকেই দক্ষিণ কোরিয়ার সরকারকে সতর্ক করে আসছে উত্তর কোরিয়া।
সোমবার দুই কোরিয়ার সামরিক নেতৃবৃন্দের বিরল বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হয়। এসব প্রচারণা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায় উত্তর কোরিয়া।
উত্তর কোরিয়ার কেসিএনএ বার্তা সংস্থা এক সামরিক মুখপাত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, "আমরা আমাদের অবস্থান স্পষ্ট করে বলেছি যে, দক্ষিণ কোরিয়ার পাপেট কর্তৃপক্ষ মিথ্যায় ভরা এ জঘন্য প্রচারণা বন্ধ না করলে আমাদের সেনাবাহিনী এর আগে জানিয়ে দেওয়া সতর্কবাণী অনুযায়ী বাস্তব পদক্ষেপ নেবে।"
উত্তর কোরিয়ার সেনাবাহিনীর ওই মুখপাত্র আরও জানান, "পাপেট কর্তৃপক্ষের এটা মাথায় রাখা দরকার যে, আমাদের নিজস্ব ঢংয়ে আগাম হামলায় আমরা শুধু তাদের জ্বালিয়েই দেব না বরং পনুরেকত্রীকরণের বিষয়টিসহ আমাদের জাতির বিরোধিতাকারী সবকিছুকে ধ্বংসস্তুপে পরিণত করব।"
এর আগের অনেকবারের মতো বহু বছর ধরেই উত্তর কোরিয়ায় কমিউনিস্ট শাসন বিরোধী লিফলেট পাঠাচ্ছে দক্ষিণ কোরিয়ার বিভিন্ন গ্র"পগুলো। কিন্তু এবার দেশটির নেতা কিম জং ইলের স্বাস্থ্য নিয়ে নানা রটনা ও গুজব ওই লিফলেটে থাকায় উত্তর কোরিয়া এতোটা ক্ষিপ্ত হয়েছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এমএইচবি/১৬৩২ ঘ.
bdnews24