২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জর্জিয়ায় প্রধানমন্ত্রী বরখাস্ত

জর্জিয়ার প্রেসিডেন্ট মিখায়েল সাকাশভিলি সংস্কারবাদী প্রধানমন্ত্রী লাডো গুরজেনিজকে বরখাস্ত করেছেন। আগস্টে রাশিয়ার সঙ্গে যুদ্ধের পরিপ্রেক্ষিতে সরকারে রদবদলের আওতায় তিনি এ পদক্ষেপ নিলেন। সরকারের এক ঊর্ধবতন কর্মকর্তা সোমবার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2008, 02:46 PM

Updated : 26 Aug 2022, 02:34 PM

তিবলিসি, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জর্জিয়ার প্রেসিডেন্ট মিখায়েল সাকাশভিলি সংস্কারবাদী প্রধানমন্ত্রী লাডো গুরজেনিজকে বরখাস্ত করেছেন। আগস্টে রাশিয়ার সঙ্গে যুদ্ধের পরিপ্রেক্ষিতে সরকারে রদবদলের আওতায় তিনি এ পদক্ষেপ নিলেন। সরকারের এক ঊর্ধবতন কর্মকর্তা সোমবার একথা জানিয়েছেন। তিনি রয়টার্সকে জানান, গুরজেনিজের স্থলাভিষিক্ত হবেন তুরস্কে জর্জিয়ার রাষ্ট্রদূত ৩৫ বছর বয়স্ক গ্রিগোল মালোব্লিশভিলি। পশ্চিমাপন্থী গুরজেনিজ ২০০৭ সালের নভেম্বরে প্রধানমন্ত্রী হন। তার প্রধান কাজ ছিল জর্জিয়ায় বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির উচ্চহার বজায় রাখা। কিন্তু আগস্টে বিচ্ছিন্নতাবাদী দক্ষিণ ওসেটিয়ায় রাশিয়ার সঙ্গে জর্জিয়ার ৫ দিনের যুদ্ধে বিনিয়োগকারীদের আস্থা কমে গেছে প্রবৃদ্ধির হারও কমে আসার আভাস পাওয়া যাচ্ছে। ওদিকে, প্রেসিডেন্ট শাকাসভিলিও ওই যুদ্ধ নিয়ে বিরোধীদলীয় নেতাদের কাছ থেকে ক্রমবর্ধমান সমালোচনার মুখে আছেন। জেতার সম্ভাবনা নেই এমন যুদ্ধে জড়ানোর জন্য বিরোধীদলীয় নেতারা সাকাশভিলিকে দোষ দিচ্ছেন। ৭ নভেম্বরে বিক্ষোভে নামার ঘোষণা দিয়েছে বিরোধীদলগুলো। বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০৩১ ঘ.