২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সহিংসতা বন্ধে আলোচনায় পাক-আফগান নেতারা

সহিংসতা বন্ধের উপায় খুঁজে বের করতে সোমবার দু'দিনব্যাপী আলোচনায় বসেছেন পাকিস্তান ও আফগানিস্তানের নেতারা। তাদের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন পাকিস্তানের পশতুন আদিবাসী নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2008, 01:56 PM

Updated : 26 Aug 2022, 02:34 PM

ইসলামাবাদ, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সহিংসতা বন্ধের উপায় খুঁজে বের করতে সোমবার দু'দিনব্যাপী আলোচনায় বসেছেন পাকিস্তান ও আফগানিস্তানের নেতারা। তাদের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন পাকিস্তানের পশতুন আদিবাসী নেতারা। পাকিস্তান ও আফগানিস্তানে এই আলোচনাকে 'মিনি-জিরগাগাই' হিসেবে বিবেচনা করা হচ্ছে। গত বছর আফগানিস্তানে আদিবাসী নেতাদের নিয়ে অনুষ্ঠিত বৈঠকের ধারাবাহিকতায় অনুষ্ঠিত হচ্ছে এই বৈঠক। পাকিস্তান ও অফগানিস্তান উভয় দেশে সংঘাত বন্ধে তালেবান নেতাদের সঙ্গে আলোচনার আহ্বান জানানো হয়েছিল গত বছরের ওই বৈঠকে। এক হাজারের বেশি বছর ধরে সমস্যা সমাধানে পশতুন আদিবাসীরা শীর্ষ নেতাদের নিয়ে যে কাউন্সিল গঠন করে তা 'জিরগা' নামে পরিচিত। সোম ও মঙ্গলবার দুই দিনের আলোচনায় উভয় দেশের প্রায় ৫০ জন রাজনৈতিক নেতা, ধর্মীয় আধ্যাত্মিক নেতা এবং আদিবাসী পশতুন নেতারা যোগ দেওয়ার কথা রয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুহাম্মাদ সাদিক বলেন, "এবারের আলোচনার দুটি প্রধান লক্ষ্য আছে তা হলো, চলমান সংলাপ এগিয়ে নেওয়া এবং আগেরবার জিরগাতে যে সিদ্ধান্ত হয়েছিল তার বাস্তবায়ন মূল্যায়ন করা।" তবে বিশে