২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরকানসাসে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গুলি, ২ জন নিহত

যুক্তরাষ্ট্রের আরকানসাস বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রোববার রাতে বেপরোয়া গুলিবর্ষণে ২ জন নিহত ও একজন আহত হয়েছে। বিশ্ববিদ্যালয় ও হাসপাতালের কর্মকর্তারা একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2008, 01:47 PM

Updated : 26 Aug 2022, 02:34 PM

আরকানসাস, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের আরকানসাস বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রোববার রাতে বেপরোয়া গুলিবর্ষণে ২ জন নিহত ও একজন আহত হয়েছে। বিশ্ববিদ্যালয় ও হাসপাতালের কর্মকর্তারা একথা জানিয়েছেন। রাজ্যের রাজধানী লিটল রক থেকে ৩০ মাইল পশ্চিমে কনওয়ের সেন্ট্রাল আরকানসাস বিশ্ববিদ্যালয়ের ডরমিটরির বাইরে স্থানীয় সময় রাত সাড়ে নয়টায় গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়। অপরজন মারা যায় হাসপাতালে পৌঁছানোর পর। কনওয়ে আঞ্চলিক মেডিক্যাল সেন্টারের মুখপাত্র লোরি রস একথা জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা বলেছেন, গুলিবর্ষণের ঘটনায় ৪ জনকে সন্দেহ করা হচ্ছে এবং একজন পুলিশি হেফাজতে রয়েছে। সন্দেহভাজন এবং গুলির শিকার হওয়া ব্যক্তিরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কিনা তা স্পষ্ট জানা যায়নি। বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র ওয়ারবিক সাবিন এক টেলিফোন সাক্ষাৎকারে একথা বলেছেন। গুলিবর্ষণের খবর পাওয়ার পরপরই বিশ্ববিদ্যালয় কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। সোমবারেও কোনও ক্লাস হয়নি। হাসপাতাল সূত্র নিহতদের পরিচয় জানাতে পারেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯০৭ ঘ.