২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওবামা গুরুত্বপূর্ণ ৫টি রাজ্যে এগিয়ে, ম্যাককেইন ২ টিতে

যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে গুরুত্বপূর্ণ ৮টি রাজ্যের মধ্যে ৫টিতে রিপাবলিকান প্রার্থী জন ম্যাককেইনের চেয়ে এগিয়ে আছেন ডেমোক্র্যাটিক প্রার্থী বারাক ওবামা। আর মাত্র দুটি রাজ্যে এগিয়ে আছেন ম্যাককেইন। একটিতে দু'জনের হাড্ডাহাড্ডি লড়াই চলছে। সোমবার প্রকাশিত রয়টার্স/জগবি জরিপের ফলে এমনটিই দেখা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2008, 10:45 AM

Updated : 26 Aug 2022, 02:34 PM

শিকাগো, অক্টোবর ২৭, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে গুরুত্বপূর্ণ ৮টি রাজ্যের মধ্যে ৫টিতে রিপাবলিকান প্রার্থী জন ম্যাককেইনের চেয়ে এগিয়ে আছেন ডেমোক্র্যাটিক প্রার্থী বারাক ওবামা। আর মাত্র দুটি রাজ্যে এগিয়ে আছেন ম্যাককেইন। একটিতে দু'জনের হাড্ডাহাড্ডি লড়াই চলছে। সোমবার প্রকাশিত রয়টার্স/জগবি জরিপের ফলে এমনটিই দেখা গেছে। ওদিকে, রোববার প্রকাশিত রয়টার্স/সি-স্প্যান/জগবি'র প্রতিদিনের জরিপের ফলাফলে দেখা গেছে, সারাদেশে ম্যাককেইনের চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে আছেন ওবামা। অন্যদিকে, প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ২০০৪ সালে যে রাজ্যগুলোতে জিতেছিলেন সেগুলো হাতে রাখার জন্য সংগ্রাম করে যাচ্ছেন ম্যাককেইন। এই রাজ্যগুলোর কোনও একটিতে ওবামা এগিয়ে গেলে ৪ নভেম্বরের হোয়াইট হাউজ জয়ের দৌড়ে প্রয়োজনীয় ২৭০টি ইলেক্টোরাল ভোটের কাছাকাছি কিংবা বেশী সমর্থন অর্জন করে ফেলবেন এই ডেমোক্র্যাটিক প্রার্থী। গত তিনদিন ধরে জরিপ চালানো এই আটটি রাজ্যও বুশের জেতা ওই ১২ রাজ্যের অন্তর্ভুক্ত। রয়টার্স/জগবি জরিপের ফলে দেখা যায়, ভার্জিনিয়া, নর্থ ক্যারোলাইনা, মিসৌরি, ওহাইয়ো ও নেভাডা-তে রিপাবলিকান প্রার্থী অ্যারিজোনার সিনেটর জন ম্যাককেইনের (৭২) চেয়ে সামান্য ব্যবধানে এগিয়ে আছেন ডেমোক্র্যাটিক প্রার্থী ইলিনয়ের সিনেটর বারাক ওবামা (৪৭)। অন্যদিকে, ওয়েস্ট ভার্জিনিয়ায় ১০ পয়েন্ট এবং ইন্ডিয়ানায় ৬ পয়েন্ট পেয়ে স্পষ্টভাবেই এগিয়ে আছেন ম্যাককেইন। কিন্তু, ২৭টি ইলেক্টোরাল ভোটের অন্যতম প্রধান যুদ্ধক্ষেত্র ফ্লোরিডায় ৪৭ ভাগ সমর্থন নিয়ে সম অবস্থানে আছেন দুই প্রার্থীই। ২০০০ সালে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের প্রথম দফা নির্বাচনের সময় ফ্লোরিডা রাজ্যের বিতর্কিত ফলাফলেই নির্ধারিত হয়েছিল রিপাবলিকান ডেমোক্র্যোটদের জয় পরাজয়। রয়টার্স/জগবির বেশিরভাগ জরিপেই দেখা গেছে, ২০০৪ সালে ডেমোক্র্যাট জন কেরির জয় করা সবগুলো রাজ্যেই ভাল ব্যবধানে এগিয়ে আছেন বারাক ওবামা। কিন্তু সেসময় প্রেসিডেন্ট বুশের জেতা রাজ্যগুলোর অনেকগুলোতেই মারাত্মক হুমকির মুখে রয়েছে জন ম্যাককেইনের অবস্থান। জরিপ পরিচালনাকারী জগবি বলেন, "ওবামা যদি কেরির জেতা রাজ্যগুলো ধরে রাখতে পারেন তাহলে তার অর্থ হবে তিনি হোয়াইট হাউস জয়ের জন্য পর্যাপ্ত ইলেক্টোরাল ভোট পেয়ে যাচ্ছেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/এএমটি/এলকিউ/১৫৫৮ ঘ.