২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওবামাকে এবার নিউ ইয়র্ক টাইমসের সমর্থন

ওয়াশিংটন পোস্টের পর এবার প্রভাবশালী দৈনিক নিউ ইয়র্ক টাইমস যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক দলীয় প্রার্থী ইলিনয়ের সিনেটর বারাক ওবামাকে সমর্থন দিয়েছে। বৃহস্পতিবার বিকেলে পত্রিকাটির ইন্টারনেট সংস্করণে এ সমর্থন ব্যক্ত করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2008, 06:43 AM

Updated : 26 Aug 2022, 02:33 PM

নিউ ইয়র্ক, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ওয়াশিংটন পোস্টের পর এবার প্রভাবশালী দৈনিক নিউ ইয়র্ক টাইমস যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক দলীয় প্রার্থী ইলিনয়ের সিনেটর বারাক ওবামাকে সমর্থন দিয়েছে। বৃহস্পতিবার বিকেলে পত্রিকাটির ইন্টারনেট সংস্করণে এ সমর্থন ব্যক্ত করা হয়। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে রিপাবলিকান দলীয় প্রার্থী অ্যারিজোনার সিনেটর ৭২ বছর বয়সী ম্যাককেইনের পরিবর্তে ৪৭ বছর বয়সী ওবামাকে বেছে নেওয়ার সিদ্ধান্ত নেওয়াটা সহজ ছিল বলেও জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে ওবামাকে সমর্থন করা সংক্রান্ত প্রতিবেদনটি পত্রিকাটির শুক্রবারের সংস্করণে প্রকাশিত হওয়ার কথা। ৪ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ওবামাকে সমর্থনের বিষয়ে পত্রিকাটি বলেছে, তিনি "একের পর এক চ্যালেঞ্জ মোকাবেলা করে একজন বড় মাপের নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন এবং 'প্রত্যাশা ও পরিবর্তন' নিয়ে তার প্রথম দিককার প্রতিশ্র"তির সত্যিকারের চেহারা দিতে সক্ষম হয়েছেন।" পত্রিকাটি এর আগে এ বছরের প্রথম দিকে প্রেসিডেন্ট পদে ডোমোক্র্যাটিক দলের মনোনয়নের জন্য নিউ ইয়র্কের সিনেটর হিলারি ক্লিনটনকে সমর্থন দিয়েছিল। তবে পত্রিকাটি বলেছে, ওবামা অনেক আগেই তার সম্পর্কিত আপত্তির বিষয়গুলো মুছে ফেলতে সক্ষম হওয়ায় তাকে বেছে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। টাইমস তাদের প্রতিবেদনে বলেছে, "তিনি ঠাণ্ডা বুদ্ধি ও নিরপেক্ষ বিচারের ক্ষমতা দেখিয়েছেন। আমরা বিশ্বাস করি এই জাতির সমস্যাগুলোর সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যাপক রাজনৈতিক ঐকমত্য গড়ার ইচ্ছা ও ক্ষমতা তার রয়েছে।" টাইমস ২০০৪ এবং ২০০০ সালের নির্বাচনে ডেমোক্র্যাটিক দলীয় প্রার্থী জন কেরি এবং অ্যাল গোরকে সমর্থন দিয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১২৩৫ ঘ.