২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকিরা এখনও নিজেদের রক্ষায় সক্ষম না: রাইস

ইরাকি বাহিনী এখনও দেশ রক্ষায় সক্ষম না। সেকারণে বাগদাদের উচিত খসড়া নিরাপত্তা চুক্তিটি মেনে নেওয়া। যাতে মার্কিন সেনারা ইরাকে থাকতে পারে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কণ্ডোলিৎসা রাইস বুধবার একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2008, 10:36 AM

Updated : 26 Aug 2022, 02:33 PM

মেক্সিকো, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)----- ইরাকি বাহিনী এখনও দেশ রক্ষায় সক্ষম না। সেকারণে বাগদাদের উচিত খসড়া নিরাপত্তা চুক্তিটি মেনে নেওয়া। যাতে মার্কিন সেনারা ইরাকে থাকতে পারে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কণ্ডোলিৎসা রাইস বুধবার একথা বলেছেন। মেক্সিকো সফরে যাওয়ার পথে রাইস সাংবাদিকদের বলেন, "যুক্তরাষ্ট্র মনে করে ইরাক সরকারের সঙ্গে আলোচনা করে তৈরি করা খসড়া নিরাপত্তা চুক্তিটি যেমন আছে তেমনই থাকা ভাল।" বুশ প্রশাসনের বিবেচনায় এ খসড়া চুক্তিটিই 'চূড়ান্ত খসড়া'। কিন্তু বাগদাদ এই চুক্তিতে পরিবর্তন চায়। তারা এই পরিবর্তনের জন্য ওয়াশিংটনের কর্মকর্তাদের চাপ দিচ্ছে। রাইস বলেন, ইরাক পরিস্থিতির অগ্রগতি ধরে রাখা এবং ইরাকি বাহিনীকে দেশের নিরাপত্তা বিধানে সক্ষম করে তুলতে যতদিন প্রয়োজন ততদিন মার্কিন সেনা, কোয়ালিশন বাহিনীর সেনাদের সেখানে রেখে দেওয়ার বিষয়টি নিশ্চিত করা ইরাকেরই স্বার্থের ব্যাপার। তাছাড়া, রাইস আরও বলেন, " ইরাকিরা ঠিক এখনই নিজেদের রক্ষা করতে পারবে এটা কেউ বিশ্বাস করবে বলে আমি মনে করি না।" উল্লেখ্য, ইরাকে যুক্তরাষ্ট্রের ১৫৫,০০০ সেনা আছে। তাদের ইরাকে থাকার জাতিসংঘ মেয়াদ ৩১ ডিসেম্বরেই শেষ হয়ে যাবে। কিন্তু ইরাক সরকারের সঙ্গে স