২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের প্রথম চন্দ্রাভিযান শুরু

ভারত চাঁদে প্রথম অভিযান শুরু করেছে। বুধবার সকালে ভারতের অন্ধ্র প্রদেশের দক্ষিণাঞ্চলীয় মহাকাশ কেন্দ্র থেকে চাঁদের উদ্দেশ্যে যাত্রা করেছে মানুষবিহীন 'চন্দ্রযান-১' নভোযান। এর মধ্য দিয়ে এশিয়ার মহাকাশ প্রতিযোগিতায় জাপান ও চীনের সঙ্গে একই কাতারে চলে এল ভারত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2008, 03:04 AM

Updated : 26 Aug 2022, 02:32 PM

শ্রীহরিকোটা, ভারত, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ভারত চাঁদে প্রথম অভিযান শুরু করেছে। বুধবার সকালে ভারতের অন্ধ্র প্রদেশের দক্ষিণাঞ্চলীয় মহাকাশ কেন্দ্র থেকে চাঁদের উদ্দেশ্যে যাত্রা করেছে মানুষবিহীন 'চন্দ্রযান-১' নভোযান। এর মধ্য দিয়ে এশিয়ার মহাকাশ প্রতিযোগিতায় জাপান ও চীনের সঙ্গে একই কাতারে চলে এল ভারত। চাঁদের কক্ষপথে পৌঁছতে নভোযানটির সময় লাগবে ১৬ ঘন্টা। বিজ্ঞানীরা একথা জানিয়েছেন। ভারতের স্পেস রিসার্চ অর্গানাইজেশন (আইএসআরও) এর চেয়ারম্যান জি মাধব নায়ার সাংবাদিকদের বলেন, "অনন্যসাধারণ এক যাত্রা শুরু করেছি আমরা।" ভারতের জাতীয় টেলিভিশন চ্যানেলগুলোতে সরাসরি স