চাকোতি, পাকিস্তান, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - দীর্ঘ ছয় দশক পর মঙ্গলবার প্রথম বিরোধপূর্ণ কাশ্মীর সীমান্ত দিয়ে বাণিজ্য যোগাযোগ শুরু করেছে ভারত ও পাকিস্তান। মালামাল ও মানুষের অবাধ যাতায়াতের অনুমতি দিতে গত মাসে নতুন করে এ বাণিজ্য চালু করতে রাজি হয় কাশ্মীর নিয়ে দু'বার যুদ্ধে লিপ্ত হওয়া পরমাণু শক্তিধর প্রতিবেশী দেশ দুটি।
কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা দিয়ে মঙ্গলবার নতুন করে বাণিজ্য চালু সম্পর্কে পাকিস্তানি কাশ্মীরের প্রধানমন্ত্রী সর্দার আত্তক আহমেদ খান সাংবাদিকদের বলেন, "আমি নিশ্চিত যে এ শুভযাত্রা আমাদেরকে যথাযথ ও নিয়মিত ব্যবসা-বাণিজ্যের দিকে এগিয়ে নিয়ে যাবে।"
তবে এ বাণিজ্যর মাধ্যমে মুসলিম অধ্যুষিত কাশ্মীরের ৬০ বছরের বিতর্কের আশু সমাধান আসতে পারে বলে যে আশা করা হচ্ছে তাতে সংশয় প্রকাশ করেছেন আহমেদ খান।
তিনি বলেন, "আজকের একটিমাত্র ঘটনা দিয়েই আমাদের বড় কোনো আশা করাউচিত নয়। আবার নিরাশ হওয়ার আশঙ্কা করাও ঠিক না। কারণ, এটি বড় ধরনের সফলতা।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৬১৪ ঘ.
bdnews24