২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্কে সন্ত্রাসের ষড়যন্ত্রের দায়ে ৮৬ জনের বিচার শুরু

তুরস্কের প্রধানমন্ত্রী রেসেপ তায়েপ এরদোয়ান সরকারকে উৎখাত প্রচেষ্টাসহ সশস্ত্র বিপ্লব, সন্ত্রাসী দলকে সহায়তা করা এবং সেনা অভ্যুত্থান উস্কে দিতে ধারাবাহিক বোমা হামলার ষড়যন্ত্রের দায়ে সোমবার ৮৬ জনের বিচার শুরু করেছে আদালত। তবে বিচার শুরুর মুহূর্তেই এর বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2008, 03:59 PM

Updated : 26 Aug 2022, 02:32 PM

তুরস্ক, ২০ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)---- তুরস্কের প্রধানমন্ত্রী রেসেপ তায়েপ এরদোয়ান সরকারকে উৎখাত প্রচেষ্টাসহ সশস্ত্র বিপ্লব, সন্ত্রাসী দলকে সহায়তা করা এবং সেনা অভ্যুত্থান উস্কে দিতে ধারাবাহিক বোমা হামলার ষড়যন্ত্রের দায়ে সোমবার ৮৬ জনের বিচার শুরু করেছে আদালত। তবে বিচার শুরুর মুহূর্তেই এর বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিচারের প্রতিবাদে বিক্ষোভ করেছে শ'শ' বিক্ষোভকারী। তুরস্কের পতাকা হাতে নিয়ে বিক্ষোভকালে তারা স্লোগান দেয়, "দেশদ্রোহীরা পার্লামেন্টে। দেশপ্রেমিকরা কারাগারে।" অভিযুক্ত ৮৬ জনের মধ্যে কেউ অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, কেউ আইনজীবী, কেউ সাংবাদিক। তুরস্কে সেনা অভ্যুত্থান উস্কে দিতে রাজনৈতিক হত্যাকাণ্ড এবং ধারাবাহিক বোমা হামলা চালানোর ষড়যন্ত্র করার অভিযোগ রয়েছে সবার বিরুদ্ধে। সন্দেহভাজনরা উগ্র-জাতীয়তাবাদী নেটওয়ার্কের হয়ে কাজ করে আসছে বলেও অভিযোগ রয়েছে। ইস্তাম্বুলের উপকণ্ঠে কড়া নিরাপত্তাধীন সিলিভরি কারাগারে শুরু হওয়া এই বিচারকাজ শেষ হতে কয়েক মাস লাগবে। তাছাড়া, এই বিচারকাজ তুরস্কের ক্ষমতাসীন ইসলামপন্থি একে পার্টি এবং ধর্মনিরপেক্ষ সেনাবাহিনীর মধ্যেও উত্তেজনা সৃষ্টি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৪১ ঘ.