ব্যাংকক, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- সরকার বিরোধীদের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে সোমবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে হাজার হাজার লোক বিক্ষোভ করেছে। ওদিকে, সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার বিরুদ্ধে দায়ের করা দুর্নীতির মামলাগুলোর একটির রায় ঘোষণা করার কথা মঙ্গলবার।
থাইল্যান্ডে এ মাসের প্রথম দিকে সরকারবিরোধী ও দাঙ্গা পুলিশের মধ্যকার ওই সংঘর্ষে দুইজন নিহত এবং শতাধিক লোক আহত হয়।
গত আগস্ট থেকে ব্যাংককে প্রধানমন্ত্রীর কার্যালয় অবরোধ করে রাখা বিরোধী দ্য পিপল'স অ্যালায়েন্স ফর ডেমোক্রেসি (পিএডি) জানিয়েছে, মঙ্গলবার থাকসিনের বিরুদ্ধে দায়ের একটি দুর্নীতি মামলার রায় ঘোষণাকে সামনে রেখে তারা রাজধানীতে আরও হাজার হাজার লোক জমায়েতের পরিকল্পনা করেছে।
রোববার পিএডি আরও জানায়, তাদের আশঙ্কা, সরকারপন্থিরা মঙ্গলবারের রায় ঘোষণা বানচালের চেষ্টা করতে পারে। তবে সরকার সমর্থকরা পিএডির এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
মঙ্গলবার আদালতে সরকারি জমি ক্রয় সংক্রান্ত দুর্নীতি মামলাটিতে দোষী প্রমাণিত হলে থাকসিনের ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। এছাড়া, আদালতের ওই রায়ের বিরুদ্ধে আপিল করারও কোনো সুযোগ থাকবেনা থাকসিনের।
থাকসিন বর্তমানে স্ত্রী-সন্তানদের নিয়ে লন্ডনে বসবাস করছেন।
সোমবার মধ্য ব্যাংককের বিক্ষোভে পুলিশি নির্যাতনের লিফলেট, ছবি ও প্ল্যাকার্ড নিয়ে শ্লোগান দেয় বিক্ষোভকারীরা। একটি প্লাকার্ডে বর্তমান প্রধানমন্ত্রী ও থাকসিনের ভগ্নিপতির কথা উল্লেখ করে লেখা ছিল
bdnews24