ওয়াশিংটন, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবিসি)-- প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল ডেমোক্র্যাটিক প্রার্থী বারাক ওবামাকে সমর্থন জানিয়েছেন। পাওয়েলই প্রথম ব্যক্তি, যিনি বুশের মন্ত্রিসভায় ছিলেন অথচ রিপাবলিকান প্রার্থী জন ম্যাককেইনের বদলে সমর্থন জানালেন বারাক ওবামাকে।
রোববার এনবিসি'র 'মিট দ্য প্রেস' অনুষ্ঠানে পাওয়েল বলেন, "সবকিছুতেই ওবামার উৎসাহ যোগানোর ক্ষমতা আছে।"
তিনি আরও বলেন, "কেবল আফ্রিকান-আমেরিকানরাই নয়, ওবামার জয় সব মার্কিনিদের জন্যই গৌরবজনক হবে।"
আগামী ৪ নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ওপর পাওয়েলের সিদ্ধান্তের বিরাট প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে।
ইরাকের বুশ প্রশানের নীতি নিয়ে অসন্তুষ্ট পাওয়েল জানান, ওবামা এবং ম্যাককেইনের সঙ্গে তিনি নিয়মিত যোগাযোগ রেখেছেন। তাদেরকে গভীরভাবে পর্যবেক্ষণ করার পরই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। আগামীতে যুক্তরাষ্ট্রকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ওবামার আছে বলে তিনি মনে করেন।
তবে বিবিসির প্রতিনিধি জানিয়েছেন, সা
bdnews24