২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পদত্যাগ ও আগাম নির্বাচনের সম্ভাবনা নাকচ করলেন থাই প্রধানমন্ত্রী

খুব শিগগির পদত্যাগ বা আগাম নির্বাচনের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন থ্যাইল্যান্ডের প্রধানমন্ত্রী সোমচেই ওংসাওয়াত। শুক্রবার তিনি জানিয়েছেন, আগামী ডিসেম্বরে তিনি ব্যংককে একটি আঞ্চলিক সম্মেলন আয়োজনের পরিকল্পনা করছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2008, 01:56 PM

Updated : 26 Aug 2022, 02:31 PM

ব্যাংকক, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েনিটফোর ডটকম/রয়টার্স)- খুব শিগগির পদত্যাগ বা আগাম নির্বাচনের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন থ্যাইল্যান্ডের প্রধানমন্ত্রী সোমচেই ওংসাওয়াত। শুক্রবার তিনি জানিয়েছেন, আগামী ডিসেম্বরে তিনি ব্যংককে একটি আঞ্চলিক সম্মেলন আয়োজনের পরিকল্পনা করছেন। জোট সরকারের অপর পাঁচ শরিক দলের সঙ্গে তড়িঘড়ি করে বৈঠক আহ্বান করার পর এক সংবাদ সম্মেলনে সোমচেই বলেন, "সরকারের দায়িত্ব চলমান নীতি ও কার্যক্রম এগিয়ে নেওয়া।" ডিসেম্বরের মাঝামাঝি আসিয়ান নেতাদের বৈঠক আয়োজনের পাশাপাশি নভেম্বরে রাজা ভূমিবলের বোনের শেষকৃত্যানুষ্ঠান ও ৫ ডিসেম্বর রাজার ৮১তম জন্মদিন পালনের কথাও তিনি উল্লেখ করেন। গত সপ্তাহে পুলিশ ও সরকার-বিরোধী বিক্ষোভকারীদের রক্তক্ষয়ী সংঘর্ষের দায় স্বীকার করে প্রধানমন্ত্রীর পদত্যাগ করা উচিৎ বলে সেনাপ্রধান অনুপং পাওচিন্দার মন্তব্যের পর জোট শরিকদের এই বৈঠক আহ্বান করেন সোমচেই। গত বুধবার টেলিভিশনে সরাসরি স