২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ট্যাক্সি ও অটোরিক্সা ধর্মঘটে অচল মুম্বাই

ভারতের বাণিজ্যিক প্রাণকেন্দ্র মুম্বাইয়ে বৃহস্পতিবার ধর্মঘট করেছে ট্যাক্সিক্যাব ও অটোরিক্সা চালকেরা। এতে অচল হয়ে পড়ে মুম্বাই নগরী। চরম বিপাকে পড়ে মানুষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2008, 03:40 PM

Updated : 26 Aug 2022, 02:31 PM

মুম্বাই, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতের বাণিজ্যিক প্রাণকেন্দ্র মুম্বাইয়ে বৃহস্পতিবার ধর্মঘট করেছে ট্যাক্সিক্যাব ও অটোরিক্সা চালকেরা। এতে অচল হয়ে পড়ে মুম্বাই নগরী। চরম বিপাকে পড়ে মানুষ। পুরানো ট্যাক্সি চলাচল বন্ধ করার সরকারি সিদ্ধান্ত এবং ব্যাক্তিগত ট্যাক্সিক্যাব বৃদ্ধি পাওয়ার প্রতিবাদে তারা এই ধর্মঘট করে। ট্যাক্সি ও অটোরিক্সা রাস্তার ধারে দাঁড় করানো থাকলেও তারা ভাড়া বহন না করায় চরম বিড়ম্বনার শিকার হন শহরের মানুষ। লাইন পড়ে যায় ট্রেন ও বাস স্টেশনে। মুম্বাই শহরের বর্তমানে প্রায় ৫০ হাজার পুরানো ট্যাক্সিক্যাব চলাচল করে। যার মধ্যে অনেকগুলোর অবস্থা খুবই শোচনীয়। শহর কর্তৃপক্ষ চাইছে, এর মধ্যে যেগুলো ২৫ বছরের বেশি পুরানো সেগুলোর চলাচল বন্ধ করে দিতে। এমন ট্যাক্সির সংখ্যা প্রায় সাড়ে আট হাজার। এজন্য আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। ধর্মঘট আহ্বানকারী মুম্বাই ট্যাক্সি মেনস ইউনিয়নের সাধারণ সম্পাদক এ এল কাদরোস বলেন, "কর্তৃপক্ষ যে সময় বেঁধে দিয়েছে তা পর্যাপ্ত নয় এবং এজন্য আমাদের ভর্তুকি দিতে হবে।" তিনি জানান, নতুন ট্যাক্সি কেনার সময় কর কমানো এবং অন্যান্য সুবিধা দিতে হবে। এ নিয়ে বৃহস্পতিবার ট্যাক্সি ইউনিয়নের প্রতিনিধিরা মূখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসবে বলে তিনি জানান। এছাড়া ইউনিয়ন দাবি করেছে, ব্যাক্তিগত ট্যাক্সির লাইসেন্স দেওয়া কমিয়ে দিতে হবে। কেননা এতে করে তাদের ভাড়ার যাত্রীর সংখ্যা কমে গেছে বলে তারা মনে করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/২১৩০ ঘ.