২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানকে অর্থনৈতিক দুরবস্থা থেকে উদ্ধারের প্রতিশ্র"তি চীনের

অর্থনৈতিক দুরবস্থা কাটিয়ে উঠতে পাকিস্তানকে সাহায্যের প্রতিশ্র"তি দিয়েছেন চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম বৃহস্পতিবার একথা জানিয়েছে। তবে সাহায্য সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2008, 02:11 PM

Updated : 26 Aug 2022, 02:31 PM

বেইজিং, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অর্থনৈতিক দুরবস্থা কাটিয়ে উঠতে পাকিস্তানকে সাহায্যের প্রতিশ্র"তি দিয়েছেন চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম বৃহস্পতিবার একথা জানিয়েছে। তবে সাহায্য সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। অর্থনৈতিক সংকটের জাঁতাকলে আবদ্ধ পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি প্রতিবেশী চীনের কাছ থেকে ৫০০ মিলিয়ন ডলার সহজ শর্তের ঋণ আশা করছেন। চীনের প্রেসিডেন্ট হু জিনতাও ও জারদারি দুদেশের বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা জোরদার করতে ১১টি চুক্তি স্বাক্ষরের একদিন পর জিয়াবাও জানিয়েছেন, দুদেশের মধ্যকার কৌশলগত সম্পর্ক এগিয়ে নিতে উভয়পক্ষ প্রস্তুত। জারদারি ১৪ অক্টোবরে প্রথমবারের মতো চীন সফরে যান। ১৭ অক্টোবরে তার দেশে ফেরার কথা রয়েছে। জারদারি এমন সময়ে এ সফর করছেন যখন আফগানিস্তান থেকে পাকিস্তানে মার্কিন বাহিনীর মুহূর্মূহু হামলায় ওয়াশিংটনের সঙ্গে ইসলামাবাদের সম্পর্কে টানাপোড়েন চলছে। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথম এই বিদেশ সফরে জারদারি বলেছেন, চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কই পাকিস্তানের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাছাড়া, এ সফরের মধ্য দিয়ে জারদারি পশ্চিমাদের এই ইঙ্গিতও দিতে চান যে, বিশ্বের অন্য অংশেও পাকিস্তানের বন্ধু আছে। পাকিস্তান স