২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বুশ সমলোচক ক্রুগম্যানের অর্থনীতিতে নোবেল জয়

অর্থনীতিতে ২০০৮ সালের নোবেল পুরস্কার পেলেন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সমালোচক ও বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক পল ক্রুগম্যান। সোমবার সুইডেনের রাজধানী স্টকহোমে অবস্থিত 'রয়াল সুইডিশ একাডেমী অফ সায়েন্সেস' এক সংবাদ সম্মেলনে এ পুরস্কার ঘোষণা করে। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2008, 11:42 AM

Updated : 26 Aug 2022, 02:30 PM

স্টকহোম, সুইডেন, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - অর্থনীতিতে ২০০৮ সালের নোবেল পুরস্কার পেলেন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সমালোচক ও বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক পল ক্রুগম্যান। সোমবার সুইডেনের রাজধানী স্টকহোমে অবস্থিত 'রয়াল সুইডিশ একাডেমী অফ সায়েন্সেস' এক সংবাদ সম্মেলনে এ পুরস্কার ঘোষণা করে। (আরও তথ্যসহ) বাণিজ্যের ধরন এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের অবস্থান ব্যাখ্যার জন্য তাকে এ পুরস্কার দেওয়া হয়েছে। আন্তর্জাতিক বাণিজ্যে কিছু দেশের আধিপত্যের কারণ ব্যাখ্যা করেছেন ক্রুগম্যান। ক্রুগম্যানের জন্ম ১৯৫৩ সালের ২৮ ফেব্র"য়ারি। তিনি যুক্তরাষ্ট্রের প্রিন্সটোন বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি ও আন্তর্জাতিক বিষয়ক বিভাগের অধ্যাপক এবং একাধারে লেখক, কলামিস্ট ও চিন্তাবিদ। বুশ প্রশাসনের পররাষ্ট্র ও অভ্যন্তরীণ নীতির কড়া সমালোচনা করেছেন তিনি। তাছাড়া, রয়াল সুইডিশ একাডেমী অব সায়েন্সেস জানিয়েছে, বিশ্বব্যাপী নগরায়ণের মূল বিষয়টি তুলে ধরতে ক্রুগম্যান একটি নতুন তত্ত্ব দিয়েছেন। সস্তায় পণ্য ও সেবা উৎপাদনের পথ নির্দেশ করেছেন তিনি। নতুন ওই অর্থনৈতিক তত্ত্বের জন্যই ক্রুগম্যান ১ কোটি ক্রাউন (১৪ লাখ ডলার) পুরস্কার পাচ্ছেন। ক্রুগম্যান প্রায় ২০০ টি নিবন্ধ ও ২০ টি বই লিখেছেন। 'দ্য নিউ ট্রেড থিওরি' তার লেখা পাঠ্যবই। এর আগে ২০০৭ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পান যুক্তরাষ্ট্রের তিন অর্থনীতিবিদ। তারা হচ্ছেন