২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সীমান্ত-বিরোধ নিয়ে আবারও থাইল্যান্ডকে হুঁশিয়ারি কম্বোডিয়ার

বিরোধপূর্ণ সীমান্ত এলাকায় সেনা পাঠানো নিয়ে আবারও থাইল্যান্ডকে সতর্ক করে দিয়েছে কম্বোডিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সোমবার হুঁশিয়ার করে দিয়ে বলেন, থাই সেনারা সীমান্ত লঙ্ঘন করলে সেখানে সশস্ত্র সংঘাত হবে এবং তা থেকে বড় ধরনের সংঘর্ষ হতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2008, 11:24 AM

Updated : 26 Aug 2022, 02:30 PM

নম পেন, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - বিরোধপূর্ণ সীমান্ত এলাকায় সেনা পাঠানো নিয়ে আবারও থাইল্যান্ডকে সতর্ক করে দিয়েছে কম্বোডিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সোমবার হুঁশিয়ার করে দিয়ে বলেন, থাই সেনারা সীমান্ত লঙ্ঘন করলে সেখানে সশস্ত্র সংঘাত হবে এবং তা থেকে বড় ধরনের সংঘর্ষ হতে পারে। কম্বোডিয়ার পরররাষ্ট্রমন্ত্রী সম্পোং আমোর্নভিভাত সোমবার রাজধানী নম পেনে সাংবাদিকদের বলেন, প্রায় ৫০০ থাই সেনা বিরোধপূর্ণ এলাকা দিয়ে সীমান্ত পেরোনোর চেষ্টা করেছে। তিনি বলেন, "আমাদের সেনারা থাইদের সীমান্ত লঙ্ঘন না করার জন্য হুঁশিয়ার করে দিয়েছে।" তিনি আরও বলেন, "তেমন কিছু হলে, সেখানে সশস্ত্র সংঘাত হবে এবং তা থেকে বড় ধরনের সংঘর্ষ হতে পারে।" ওদিকে, ব্যাংককে থাইল্যান্ডের কর্মকর্তারা এ ধরনের কোনো সীমান্ত লঙ্ঘনের খবর অস্বীকার করেছেন। থাই সেনাবাহিনীর মুখপাত্র সানসার্ন কায়েকুমনার্দ এ প্রসঙ্গে বলেছেন, "সীমান্ত লঙ্ঘন? যেখানে উভয়পক্ষই ভূমির দাবিদার সেখানে সীমান্ত লঙ্ঘনের প্রশ্ন কীভাবে আসে?" থাই-কম্বোডিয়া সীমান্তে ৪ দশমিক ৬ বর্গকিলোমিটারের একটি অমীমাংসিত এলাকা নিয়ে জুলাই মাসে বিরোধে জড়িয়ে পড়ে দুই দেশ। সেখানকার একটি প্রাচীন হিন্দু মন্দির এবং তৎসংলগ্ন জংলা জমির মালিকানা দাবি করছে উভয় দেশই। দুই দেশই সেখানে সেনা সমাবেশ ঘটাচ্ছে এবং অঞ্চলটিতে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৭০৫ ঘ.