পেশোয়ার, পাকিস্তান, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ওরাকজাই এলাকায় শুক্রবার আদিবাসী পরিষদের এক বৈঠকে আত্মঘাতী হামলায় কমপক্ষে ২০ জন নিহত ও ৭০ জন আহত হয়েছে। এক কর্মকর্তা ও এক আদিবাসী নেতা একথা জানিয়েছেন।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পুলিশ সদরদপ্তরে আত্মঘাতী বোমা হামলার একদিন পরেই আদিবাসী নেতাদের বৈঠকে এই হামলার ঘটনা ঘটল। ইসলামাবাদে ওই হামলায় আহত হয়েছিল ৮ জন।
উত্তর-পশ্চিমাঞ্চলে ওই আদিবাসী এলাকা থেকে জঙ্গিদের বিতাড়িত করতে সরকারের সমর্থনে একটি আদিবাসী বাহিনী গঠনের চেষ্টা করছে আদিবাসী নেতারা। ওই এলাকাটি আল-কাদেয়া যোদ্ধা ও তাদের তালেবান মিত্রদের নিরাপদ ঘাঁটি হিসেবে পরিচিত।
আদিবাসী পরিষদের নেতা কিমাত খান ওরাকজাই রয়টার্সকে বলেন, "তালেবানদের বিতাড়িত করতে আমরা যখন একটি আদিবাসী বাহিনী গঠন করতে ব্যস্ত তখনই এই হামলা হয়।"
ওরাকজাইয়ের শীর্ষ সরকারি কর্মকর্তা কামরান জেব জানিয়েছেন, আত্মঘাতী হামলায় মৃতের সংখ্যা বাড়তে পারে।
তিনি বলেন, "আদিবাসী পরিষদের বৈঠকে ওই অঞ্চলে জঙ্গি সদরদপ্তর ধংস করার একটি সিদ্ধান্ত গৃহীত হয়। এর কিছুক্ষণ পরই হামলা হয়।"
পাকিস্তানের আধা স্বায়ত্ত্বশাসিত সাতটি আদিবাসী অঞ্চলের মধ্যে ওরাকজাই তুলনামূলকভাবে সবচেয়ে শান্তিপূর্ণ এলাকা। আফগানিস্তানের সঙ্গে এই এলাকাটির কোনো সীমান্ত নেই।
বাজাউর ও সোয়াত ভ্যালিসহ সহিংস উত্তর-পশ্চিমাঞ্চলে সেনাবাহিনীর সা
bdnews24