২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তালেবানদের সঙ্গে সংহতির কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস বলেছেন, আফগানিস্তান সরকার তালেবানদের সঙ্গে সমঝোতা আলোচনায় বসলে তালেবানদের সঙ্গে সংহতির জন্য তার দেশ প্রস্তুত। তবে একইসঙ্গে তিনি এও বলেছেন, আল-কায়েদার সঙ্গে কোনো অবস্থাতেই সমঝোতায় যাবে না যুক্তরাষ্ট্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2008, 10:38 AM

Updated : 26 Aug 2022, 02:29 PM

বুডাপেস্ট, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস বলেছেন, আফগানিস্তান সরকার তালেবানদের সঙ্গে সমঝোতা আলোচনায় বসলে তালেবানদের সঙ্গে সংহতির জন্য তার দেশ প্রস্তুত। তবে একইসঙ্গে তিনি এও বলেছেন, আল-কায়েদার সঙ্গে কোনো অবস্থাতেই সমঝোতায় যাবে না যুক্তরাষ্ট্র। গেটস বলেছেন, আফগানিস্তান সংঘাতের রাজনৈতিক সমাধানের পথ হবে তালেবানদের সঙ্গে এই সংহতি প্রচেষ্টা। তবে তিনি বলেন, এটি অবশ্যই হতে হবে আফগান সরকারের শর্ত মেনে এবং আফগান সরকারের সার্বভৌমত্ব মেনে নিয়ে। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে আফগান যুদ্ধ নিয়ে ন্যাটো জোটের এক বৈঠকে বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, "শেষ পর্যন্ত এটা হতেই হতো, বিষয়টির রাজনৈতিক সমাধানের অংশ হিসেবে আমি সংহতির প্রক্রিয়ার কথাই বলতাম।" রবার্ট গেটস বলেন, " শেষ পর্যন্ত এটাই আমাদের সবার জন্য বেরিয়ে আসার উপায়।" তিনি আরও বলেন, "তবে আমাদের এটা নিশ্চিত হতে হবে যে, আমরা আল-কায়েদার সঙ্গে কোনো সমঝোতায় যাচ্ছি না।" আল-কায়েদার সঙ্গে কথা না বললেও তালেবানদের সঙ্গে একটা সমঝোতা প্রক্রিয়া সম্ভব কি না এমন প্রশ্নের উত্তরে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, "হ্যাঁ"। আফগানিস্তানের যুদ্ধ সামরিকভাবে জয়লাভ করা সম্ভব নয় এবং তালেবানদের সঙ্গে আফগান সরকারের সমঝোতা আলোচনা এ যুদ্ধ থেকে বেরিয়ে আসার উপায় খুঁজতে খুবই গুরুত্বপূর্ণ--দেশটিতে নিযুক্ত ব্রিটিশ কমান্ডার ব্রিগেডিয়ার মার্ক কার্লেটন-স্মিথ এবং সেখানে নিযুক্ত শীর্ষ জাতিসংঘ কর্মকর্তারা এমন কথা বলার কদিনের মধ্যেই পেন্টাগন প্রধান একথা বললেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৬২৫ ঘ.