২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জলবায়ু পরিবর্তনের প্রভাবে গৃহহীন হতে পারে লাখ লাখ লোক

জলবায়ূ পরিবর্তনের প্রভাবে মরুকরণ এবং বন্যার মতো পরিবেশ অবক্ষয়ের কারণে আগামী কয়েক দশকে গৃহহীন হতে পারে লাখ লাখ লোক। বিশেষজ্ঞরা বুধবার একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2008, 11:16 AM

Updated : 26 Aug 2022, 02:29 PM

বানির্সলোনা, স্পেন, অক্টোবর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জলবায়ূ পরিবর্তনের প্রভাবে মরুকরণ এবং বন্যার মতো পরিবেশ অবক্ষয়ের কারণে আগামী কয়েক দশকে গৃহহীন হতে পারে লাখ লাখ লোক। বিশেষজ্ঞরা বুধবার একথা বলেছেন। জার্মানির 'বন' এ জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও মানব নিরাপত্তা বিষয়ক প্রতিষ্ঠানের পরিচালক জ্যানোস বোগার্ডি বলেছেন, "আমরা যে একটি বড় ধরনের উদীয়মান বিশ্ব সমস্যার মুখে পড়তে চলেছি তার সব লক্ষণই দেখা যাচ্ছে।" একবিবৃতিতে ওই বিশ্ববিদ্যালয় জানায়, বিশেষজ্ঞদের হিসাবমতে, ২০৫০ সালের মধ্যে পরিবেশ সমস্যার কারণে বাস্তুচ্যুত হবে ২০০ মিলিয়ন মানুষ। এ সংখ্যা যুক্তরাষ্ট্রের লোকসংখ্যার প্রায় দুই-তৃতীয়াংশের সমান। বোগার্ডি বলেন, "পরিবেশ অবক্ষয়ের কারণে অভিবাসী লোকজনদের বর্তমান সংখ্যা বেড়ে ২৫ থেকে ২৭ মিলিয়নে দাঁড়াতে পারে। রাজনৈতিক কারণে দেশ ছেড়ে উদ্বাস্তু হওয়া নয় বরং অনেক মানুষই তখন নিজের দেশেই নতুন আবাসস্থলের সন্ধান করতে পারে। বিশ্ব ঊষ্ণায়নের কারণে শস্যহানির মতো আরও অন্য যে সমস্ত কারণে ইতোমধ্যেই বিভিন্ন দেশে মানুষ উদ্বাস্তু হতে শুরু করেছে তাদের সংখ্যা জানার চেষ্টা করাটা জরুরি উল্লেখ করে বোগার্ডি বলেন, এতে করে সরকার ও সাহায্যদাতা গ্র"পগুলো পরিস্থিতি সামাল দেওয়ার পথ খুঁজে বের করতে পারবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭১১ ঘ.