২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থনীতি ও পররাষ্ট্রনীতি নিয়ে ওবামা-ম্যাককেইন বিতর্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট প্রার্থী জন ম্যাককেইন (৭২) এবং বিরোধী ডেমোক্র্যাটিক দলীয় প্রার্থী বারাক ওবামার (৪৭) মধ্যে দ্বিতীয়বারের মতো সরাসরি টেলিভিশন বিতর্ক হয়েছে। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2008, 10:51 AM

Updated : 26 Aug 2022, 02:28 PM

ন্যাশভিল, টেনেসি, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট প্রার্থী জন ম্যাককেইন (৭২) এবং বিরোধী ডেমোক্র্যাটিক দলীয় প্রার্থী বারাক ওবামার (৪৭) মধ্যে দ্বিতীয়বারের মতো সরাসরি টেলিভিশন বিতর্ক হয়েছে। মঙ্গলবারের এ বিতর্কে আর্থিক সংকট নিরসনের উপায় এবং পররাষ্ট্রনীতির বিষয়গুলো প্রাধান্য পায়। ওদিকে, বিতর্কের পরপরই সিবিএস নিউজ এবং সিএনএন পরিচালিত দুটি জনমত জরিপে দেখা গেছে, বিতর্কে জয়ী হয়েছেন ওবামা। (আরও তথ্যসহ) টেনেসি অঙ্গরাজ্যের রাজধানী ন্যাশভিলের বেলমন্ট ইউনিভার্সিটিতে মঙ্গলবার রাতে অনুষ্ঠিত ৯০ মিনিটের ওই বিতর্কে অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় ইলিনয়ের সিনেটর ওবামা এবং অ্যারিজোনার সিনেটর ম্যাককেইনের দৃষ্টিভঙ্গি ও পরিকল্পনায় ব্যাপক মতভেদের বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। বিতর্কে ওবামা বলেন, আর্থিক প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়ার বিষয়ে ম্যাককেইন ও রিপাবলিকানদের সমর্থনের বিষয়টি সংকট আরও ঘনীভূত করেছে। তিনি বলেন, শুধু ওয়াল স্ট্রিট নয় মধ্যবিত্ত শ্রমিকদের জন্যও উদ্ধার প্রকল্প গ্রহণ করা প্রয়োজন। যাতে কর হ্রাসের বিষয়ও অন্তর্ভূক্ত থাকবে। এছাড়া, বিতর্কে ম্যাককেইন আর্থিক সংকটে পড়া বাড়ির মালিকদের কাছ থেকে মর্টগেজ কিনে নেওয়ার জন্য অর্থমন্ত্রণালয়কে এক নতুন কর্মসূচির প্রস্তাব দেন। এতে ওইসব বাড়ি মালিকদের নতুন করে কম হারে কর দেওয়ার প্রস্তাব করেন তিনি। একইসঙ্গে তিনি অভিযোগ করে বলেন, ওবামা কর বাড়াতে চাইছেন। কিন্তু ম্যাককেইনের এ প্রস্তাবে অর্থমন্ত্রণালয় সম্মত হলে যুক্তরাষ্ট্রের ধনীরা আরও ধনী হবে উল্লেখ করে তার সমালোচনা করেন ওবামা। ওদিকে, বিতর্কের পরপরই পরিচালিত সিএনএন জরিপে দেখা গেছে, বিতর্ক দেখা ভোটারদের ৫৪ শতাংশ বলেছেন, ওবামা জয়ী হয়েছেন। যেখানে ম্যাককেইনকে সমর্থন করেছেন মাত্র ৩০ শতাংশ। বিতর্কের পরপরই ৪ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত না নেওয়া ভোটারদের মাঝে জরিপ চালায় সিবিএস নিউজ। এতে দেখা গেছে, বিতর্কে ৩৯ শতাংশের মতে ওবামা এবং ২৭ শতাংশের মতে ম্যাককেইন জয়ী হয়েছেন। আর বিতর্ক ড্র হয়েছে বলে মনে করছেন ৩৫ শতাংশ দর্শক। আগামী ১৫ অক্টোবর ওবামা-ম্যাককেইনের মধ্যে নির্বাচনের আগে সর্বশেষ সরাসরি টেলিভিশন বিতর্ক হওয়ার কথা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৬৩৯ ঘ.