২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন যুদ্ধবিমান আকাশসীমা লঙ্ঘন করেছে: ইরানি বার্তা সংস্থা

যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধবিমান মঙ্গলবার তেহরানের আকাশসীমা লঙ্ঘন করেছে বলে জানিয়েছে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স। আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ায় বিমানটিকে অবতরণ করিয়ে পরে আবার এটিকে চলে যেতে দেওয়া হয়েছে বলে জানায় ফার্স। তবে ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ খবর অস্বীকার করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2008, 03:16 PM

Updated : 26 Aug 2022, 02:28 PM

তেহরান, অক্টোবর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধবিমান মঙ্গলবার তেহরানের আকাশসীমা লঙ্ঘন করেছে বলে জানিয়েছে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স। আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ায় বিমানটিকে অবতরণ করিয়ে পরে আবার এটিকে চলে যেতে দেওয়া হয়েছে বলে জানায় ফার্স। তবে ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ খবর অস্বীকার করেছেন। ঘটনাটি কখন ঘটেছে ফার্স তা জানায়নি এবং এ খবরের কোনও সূত্রও উল্লেখ করেনি। ইরানের বিতর্কিত পরমাণু কর্মসূচি নিয়ে ওয়াশিংটন ও তেহরানের চলমান উত্তেজনার মধ্যে এ ঘটনা ঘটল। ফার্স বার্তা সংস্থা জানায়, ইরানের বিমানবন্দরে মার্কিন সামরিক কর্মকর্তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পরে বিমানটি ইচ্ছাকৃতভাবে ইরানের আকাশসীমা লঙ্ঘন করেনি--- এটি পরিস্কার হওয়ার পর এটিকে চলে যেতে দেওয়া হয়। ফার্সের ভাষ্য, বিমানটির গন্তব্য ছিল আফগানিস্তান। এটি ইচ্ছা করে ইরানের আকাশসীমা পেরোয়নি--- এটি নিশ্চিত হওয়ার পর বিমানটিকে আফগানিস্তানে যেতে দেওয়া হয়েছে। কিন্তু পরিচয় প্রকাশে অনিচ্ছুক ইরানি কর্মকর্তা বলেছেন, বিমান এবং এর আরোহী দুইই ছিল হাঙ্গেরির। তিনি রয়টার্সকে বলেন, ফার্সের খবর ঠিক নয়। বিমানটি ছিল হাঙ্গেরির ত্রাণ বিমান। এতে কোনও মার্কিন আরোহী ছিল না। ঘটনাটি ৩০ সেপ্টেম্বরে ঘটেছে বলে জানান তিনি। ওদিকে, ওয়াশিংটনে পেন্টাগন জানিয়েছে, তারা ইরানে কোনও মার্কিন যুদ্ধবিমান অবতরণের কথা জানে না। অন্যদিকে, ফার্স বার্তা সংস্থা প্রাথমিক খবরে মার্কিন বিমানটিকে যুদ্ধবিমান বললেও পরে এটিকে 'ফ্যালকন' বিমান বলে উল্লেখ করে। এ ব্যাপারে ফার্স বিস্তারিত কিছু জানায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১১০.