২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদে ভারতের রকেট যাচ্ছে ২২ অক্টোবর

ভারত ২২ অক্টোবর চাঁদে প্রথম নিজেদের তৈরি মনুষ্যবিহীন রকেট পাঠাচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে সেদিন 'চন্দ্রযান-১' চাঁদে পাড়ি জমাবে। ভারতের মহাকাশ সংস্থার প্রধান এম আন্নাদুরাই একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2008, 02:16 PM

Updated : 26 Aug 2022, 02:28 PM

নতুন দিল্লি, অক্টোবর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)- ভারত ২২ অক্টোবর চাঁদে প্রথম নিজেদের তৈরি মনুষ্যবিহীন রকেট পাঠাচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে সেদিন 'চন্দ্রযান-১' চাঁদে পাড়ি জমাবে। ভারতের মহাকাশ সংস্থার প্রধান এম আন্নাদুরাই একথা বলেছেন। তিনি বলেন, "আবহাওয়া প্রতিকূল থাকলেই কেবল রকেট পাঠানোয় বিলম্ব হতে পারে। এছাড়া, প্রযুক্তিগত কোনও জটিলতার আশঙ্কা করছি না।" ভারতের এই রকেটটি পাঠানোর কথা ছিল এপ্রিলে। কিন্তু প্রযুক্তিগত জটিলতার কারণে তা পিছিয়ে ২০ থেকে ২৮ অক্টোবরের মধ্যে তা পাঠানোর সম্ভাবনা দেখা দেয়। ভারতের এই প্রকল্পে সরাসরি জড়িত রয়েছে যুক্তরাষ্ট্রসহ ছয়টি দেশ। ইউরোপীয় মহাকাশ সংস্থা যন্ত্রপাতি সরবরাহ করে সাহায্য করছে। এই প্রকল্পে ব্যয় হচ্ছে ৩ দশমিক ৮৬ বিলিয়ন রুপি (৮০ দশমিক ৮ মিলিয়ন ডলার)। চন্দ্রপৃষ্ঠ ও এর গঠন পরীক্ষা করাই মিশনের উদ্দেশ্য। ভারত ২০০৩ সালে প্রথম চাঁদে অভিযানের ঘোষণা দেয়। ২০০৭ সালে দেশটি প্রথম একটি রকেটে করে ৪ টি স্যাটেলাইট মহাশূন্যে পাঠায়। আগামী কয়েক বছরের মধ্যে ভারত চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনাও ঘোষণা করেছে। ২০১৪ সালে মহাকাশে এবং ২০২০ সালে চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা রয়েছে ভারতের। ভারতের মহাকাশ সংস্থা 'আইএসআরও' প্রতিষ্ঠিত হয় ১৯৬৯ সালে। ১৯৭৫ সালে ভারত প্রথম মহাশূন্যে স্যাটেলাইট পাঠায়। এরপর থেকে স্যাটেলাইটসহ অন্যান্য মহাকাশযান তৈরি করেছে ভারত । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/এমএইচবি/১৯৩৯ ঘ.