২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে বিরোধীদলীয় রাজনীতিবিদের ওপর হামলা, ১২ জন নিহত

পাকিস্তানে সোমবার এক আত্মঘাতী হামলায় অন্ততপক্ষে ১২ জন নিহত হয়েছে। আহত হয়েছেন বিরোধীদলের নেতৃস্থানীয় রাজনীতিবিদ রশীদ আকবর খান নওয়ানি। নওয়াজ শরীফের দলের পার্লামেন্ট সদস্য ও শিয়া নেতা নওয়ানিই হামলার লক্ষ্য বলে জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2008, 01:05 PM

Updated : 26 Aug 2022, 02:28 PM

ইসলামাবাদ, অক্টোবর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- পাকিস্তানে সোমবার এক আত্মঘাতী হামলায় অন্ততপক্ষে ১২ জন নিহত হয়েছে। আহত হয়েছেন বিরোধীদলের নেতৃস্থানীয় রাজনীতিবিদ রশীদ আকবর খান নওয়ানি। নওয়াজ শরীফের দলের পার্লামেন্ট সদস্য ও শিয়া নেতা নওয়ানিই হামলার লক্ষ্য বলে জানিয়েছে পুলিশ। পুলিশ কর্মকর্তা খাদিম হুসেইন রয়টার্সকে জানিয়েছেন, হামলা হয়েছে ইসলামাবাদের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় 'ভাক্কর' শহরে রশীদ আকবর খান নওয়ানির বাড়ির ওপর। নওয়ানি তার সমর্থকদের নিয়ে বাড়ির উঠোনে বসে থাকার সময়ই হামলাকারী বোমা বিস্ফোরণ ঘটায়। পাঞ্জাবের পুলিশ প্রধান শওকত জাভেদ জানিয়েছেন, হামলায় ১২ জনের প্রাণহানি হয়েছে। উল্লেখ্য, নওয়ানি পার্লামেন্টে বেশ কয়েকবার শিয়া ও সুন্নি মুসলমানদের মধ্যে বাড়তে থাকা সা