২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলংকায় আত্মঘাতী হামলায় রাজনীতিবিদসহ ২৬ জন নিহত

শ্রীলংকার উত্তরাঞ্চলের প্রধান শহর অনুরাধাপুরায় সোমবার আত্মঘাতী বোমা হামলায় বিরোধী দলের এক প্রাদেশিক নেতা এবং তার স্ত্রীসহ ২৬ জন নিহত এবং ৮০ জন আহত হয়েছেন। সেনাবাহিনী একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2008, 06:08 AM

Updated : 26 Aug 2022, 02:28 PM

কলম্বো, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্র্স) - শ্রীলংকার উত্তরাঞ্চলের প্রধান শহর অনুরাধাপুরায় সোমবার আত্মঘাতী বোমা হামলায় বিরোধী দলের এক প্রাদেশিক নেতা এবং তার স্ত্রীসহ ২৬ জন নিহত এবং ৮০ জন আহত হয়েছেন। সেনাবাহিনী একথা জানিয়েছে। বিরোধী দল 'ইউনাইটেড ন্যাশনাল পার্টি' (ইউএনপি) এর নতুন কার্যালয় উদ্বোধনকালে ওই বোমা হামলার ঘটনা ঘটে। বিরোধী দলীয় নেতা এবং অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জানাকা পেরেরা ওই উদ্বোধন অনুষ্ঠানে ছিলেন। পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল কেপিপি পাঠিরানা রয়টার্সকে বলেন, "আত্মঘাতী হামলাকারী ওই কার্যালয়ের ভেতরে প্রবেশ করে বিস্ফোরণ ঘটায়। সেখানে অবস্থানরত পুলিশের ঊর্ধতন কর্মকর্তা জানিয়েছেন এতে জনাকা পেরেরা এবং তার স্ত্রীসহ ২২ জন নিহত হয়েছেন।" তবে পরে নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। পেরেরা প্রাদেশিক পর্যায়ে একজন ক্ষমতাশালী নেতা। তিনি আগস্টের নির্বাচনে প্রাদেশিক সরকারের প্রধানমন্ত্রীর পদের জন্য লড়েছিলেন। তবে স্থানীয় পুলিশ ওই ঘটনার জন্য কাউকে সন্দেহ না করলেও হামলার জন্য সেনাবাহিনী তামিল গেরিলাদের দায়ী করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১২৪১ ঘ.