গুয়াহাটি, ৫ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আসামে উপজাতি লোকজন ও বসতিস্থাপনকারী বাংলাভাষীদের মধ্যে দুদিন ধরে চলা সহিংসতায় কমপক্ষে ৩৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক। গৃহহারা হয়েছে কয়েক হাজার মানুষ। পুলিশ ও হাসপাতাল সুত্র এ খবর দিয়েছে।
গত শুক্রবার রাজ্যের রাজধানীর ১০০ কিলোমিটার উত্তরে উদালগুরি জেলার রাওটা এলাকায় বোড়ো উপজাতি ও বসতিস্থাপনকারী বাংলাভাষী মুসলমানদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এরপর পাশ্ববর্তী কয়েকটি জেলায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। নিহতদের মধ্যে রোববার পুলিশের গুলিতে প্রাণ হারানো আটজনও রয়েছে। পুলিশ বলেছে, দাঙ্গা দমন করতে তারা গুলি চালায়।
বন্দুক, তীর-ধনুক, বর্শাসহ ধারালো অস্ত্র নিয়ে দুই স
bdnews24