২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জার্মানির ব্যাংক বাঁচানোর অঙ্গীকার ম্যার্কেলের

পতনের দ্বারপ্রান্তে পৌঁছে যাওয়া জার্মানির ২য় বৃহত্তম মর্টগেজ ঋণদাতা হাইপো রিয়েল এস্টেট ব্যাংককে বাঁচানোর অঙ্গীকার করেছেন চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল। তিনি বলেন, এই ব্যাংকে বাঁচাতে জার্মানি তার সাধ্যমত সব চেষ্টাই করবে। সরকার, সেন্ট্রাল ব্যাংক ও অর্থনীতি নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাদের সঙ্গে এক জরুরি বৈঠকের পর আঙ্গেলা এই অঙ্গীকার করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2008, 03:52 PM

Updated : 26 Aug 2022, 02:27 PM

বার্লিন/ লন্ডন, অক্টোবর ৫ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)---- পতনের দ্বারপ্রান্তে পৌঁছে যাওয়া জার্মানির ২য় বৃহত্তম মর্টগেজ ঋণদাতা হাইপো রিয়েল এস্টেট ব্যাংককে বাঁচানোর অঙ্গীকার করেছেন চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল। তিনি বলেন, এই ব্যাংকে বাঁচাতে জার্মানি তার সাধ্যমত সব চেষ্টাই করবে। সরকার, সেন্ট্রাল ব্যাংক ও অর্থনীতি নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাদের সঙ্গে এক জরুরি বৈঠকের পর আঙ্গেলা এই অঙ্গীকার করেন। একটি ব্যাংকিং কনসোর্টিয়াম তাদের ধস ঠেকানোর আলোচনা থেকে সরে এলে ব্যাংকটি পতনের দ্বারপ্রান্তে চলে আসে। অর্থনীতি পুনরুদ্ধারের একটি চুক্তি শেষ পর্যন্ত ভেস্তে গেছে বলে জানিয়েছে তারা। হাইপো ব্যাংক বলেছে, তারা বিকল্প পথে তাদের ব্যবসা চালানোর তহবিল জোগাড় করার চেষ্টা নেবে। ম্যার্কেল বলেন, আমরা একটি অর্থিক প্রতিষ্ঠানের দুর্দশার প্রভাব গোটা ব্যাংকিং সিস্টেমে পড়তে দেব না। আর এ কারণেই আমরা হাইপো রিয়েল এস্টেট ব্যাংককে বাঁচানোর চেষ্টা নিয়েছি। বিবিসি'র সংবাদদাতা ত্রিসতানা মুরে জার্মানি থেকে বলেছেন, সোমবার বাজার আবার চালু হওয়ার আগেই সরকার ব্যাংকটি বাঁচানোর চাপের মুখে আছে। যুক্তরাষ্ট্রে শুরু হওয়া অর্থনৈতিক সঙ্কট থেকে ইউরোপেও অর্থনৈতিক ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যুক্তরাষ্ট্র ৭০০ বিলিয়ন ডলারের অর্থনীতি পুনরুদ্ধার প্যাকেজ পরিকল্পনা নেওয়ার পর বড় বড় ইউরোপীয় দেশগুলোর নেতারাও শনিবার প্যারিসে জরুরি আলোচনায় বসেন। তবে তারা যুক্তরাষ্ট্রের মত একই পরিকল্পনা নেননি। ফ্রান্সের প্রেসিডেন্ট সারকোজি সঙ্কট মোকাবেলায় সব দেশের সরকারকে সমন্বিত পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার কথা বলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৪৪ ঘ.