২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাশ্মিরে অনির্দিষ্টকালের কারফিউ জারি

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে স্বাধীনতাকামীদের সমাবেশকে সামনে রেখে রোববার অনির্দিষ্টকালের কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2008, 06:21 AM

Updated : 26 Aug 2022, 02:28 PM

শ্রীনগর, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে স্বাধীনতাকামীদের সমাবেশকে সামনে রেখে রোববার অনির্দিষ্টকালের কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। মুসলিম বিচ্ছিন্নতাবাদী এবং ব্যবসায়ী ও আইনজীবী প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত 'দ্য জম্মু-কাশ্মির কোঅর্ডিনেশন কমিটি' নামের নতুন একটি জোট ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের স্বাধীনতার দাবিতে সোমবার শ্রীনগরের 'লাল চক' এ একটি সমাবেশ করার পরিকল্পনা করেছে। পুলিশ গাড়িতে করে লাউড স্পিকার দিয়ে জনগণকে কারফিউ চলাকালীন ঘরে অবস্থান করার আহ্বান জানাচ্ছে। এছাড়া কারফিউকে জোরদার করার জন্য কাশ্মিরের জনশূন্য রাস্তায় হাজার হাজার পুলিশ এবং সেনা টহল দিচ্ছে। স